ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পুলিশ বাহিনীতে প্রেম-বিয়ে নিষিদ্ধ করছে কেনিয়া

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২ মে, ২০২১
  • ২৬ বার পঠিত

পুলিশ বাহিনীতে কর্মরত পুরুষরা একই বাহিনীর নারীর সঙ্গে প্রেম বা বিয়েতে জড়ানোর ওপর নিষেধাজ্ঞা আনতে যাচ্ছে কেনিয়া। এরই মধ্যে নিষেধাজ্ঞার সিদ্ধান্তের বিধি তৈরি করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে অনুরোধ করা হয়েছে।

কেনিয়ায় পুলিশ দম্পতিদের একে অপরকে হত্যা করার ঘটনা রোধ করতে এ সিদ্ধান্ত নেয়া হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী ফ্রেড ম্যাটিয়াং কেনিয়ার একটি পুলিশ কলেজের এক অনুষ্ঠানে বলেন, আগের তুলনায় অনেক বেশি নারী পুলিশ কর্মকর্তাদের যৌন নিপীড়নের শিকার হওয়ার অভিযোগ আসছে।

কর্মকর্তাদের মধ্য অপরাধ-প্রবণতা কমানোর লক্ষ্যে পুলিশ কর্মকর্তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক নিষেধাজ্ঞার বিধি তৈরি করতে মন্ত্রণালয়ের কাছে অনুরোধ করা হয়েছে। তবে এ সিদ্ধান্ত কার্যকর হওয়ার আগে জাতীয় নিরাপত্তা কাউন্সিলের অনুমোদন পেতে হবে।

সিদ্ধান্ত অনুমোদন হলে দুই পুলিশ কর্মকর্তার মধ্যে প্রেমের সম্পর্ক হলে তাদের একজনকে চাকরি ছাড়তে হবে। একজন পুলিশ কর্মকর্তা তার অধীন কারো সঙ্গে প্রেম বা বিয়ে করতে পারবেন না।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102