ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

তৃণমূলের জয়

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২ মে, ২০২১
  • ২৭ বার পঠিত

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে।

ভারতীয় সময় রোববার সকাল ৮টা থেকে শুরু হয় ভোটগণনা। শেষ খবর পাওয়া পর্যন্ত বেসরকারি ফলাফলে ২৯২ আসনের মধ্যে তৃণমূল পেয়েছে ২০৭ আসন। আর বিজেপি জয় লাভ করেছে ৮১ আসনে।

আনন্দবাজার পত্রিকার খবর অনুযায়ী, দুপুর ২টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে তৃণমূল কংগ্রেস ২০৭টি আসন এবং বিজেপি ৮১টি আসন পেয়েছে। অন্যদিকে এনডিটিভির খবর অনুযায়ী, দুপুর ২টা পর্যন্ত প্রাপ্ত ফলাফলে তৃণমূল ২০৫টি আসনে এবং বিজেপি ৮৪ আসনে এগিয়ে রয়েছে।

বিধানসভার মোট আসন ২৯৪টি থাকলেও নির্বাচনের মধ্যে দুই প্রার্থীর মৃত্যু হওয়ায় দুটি আসনের নির্বাচন স্থগিত হয়। ফলে সকাল থেকে ২৯২টি আসনের ভোটগণনা কড়া নিরাপত্তার মধ্যে শুরু হয়।

গত ২৭ মার্চ পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ভোট শুরু হয়েছিল। শেষ হয় গত বৃহস্পতিবার। আট দফায় ভোট পড়ার অন্তর্বর্তী গড় ৮১ দশমিক ৬ শতাংশ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102