ads
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

প্রবাসীর স্ত্রীর মোবাইল চুরি করে কুপ্রস্তাব দিলেন ছাত্রলীগ নেতা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২ মে, ২০২১
  • ৩৫ বার পঠিত

ফেনীর পরশুরাম উপজেলায় প্রতিবেশী এক প্রবাসীর স্ত্রীর মোবাইল চুরি করে সেই ফোন দিয়ে ওই নারীকে উত্ত্যক্তের অভিযোগ উঠেছে ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের সহায়তায় তাকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।

শনিবার (১ মে) বিকালে ওই নেতাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আটককৃত এনায়েত হোসেন ওরফে আকাশ (২১)। তিনি উপজেলার মির্জানগর ইউনিয়ন ছাত্রলীগের ক্রীড়াবিষয়ক সম্পাদক ও পশ্চিম মির্জানগর গ্রামের মৃত আলমগীর হোসেনের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, অভিযুক্ত আকাশ বেশ কয়েক দিন আগে রাতে প্রতিবেশী প্রবাসীর স্ত্রীর মোবাইল ফোন চুরি করে নিয়ে যান। তারপর সেই মোবাইল দিয়ে ওই নারীকে কুপ্রস্তাব ও উত্ত্যক্ত করতে শুরু করেন। একপর্যায়ে ওই নারী স্থানীয় লোকজনকে বিষয়টি অবহিত করেন।

পরে শুক্রবার (৩০ এপ্রিল) রাতে মির্জানগর ইউপির চেয়ারম্যান নুরুজ্জমান ভুট্টোর সহযোগিতায় এলাকার লোকজন আকাশকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

মির্জানগর ইউপি চেয়ারম্যান নুরুজ্জমান ভুট্টো বলেন, ছাত্রলীগের নেতা এনায়েত হোসেনের বিরুদ্ধে আইনগত ও সাংগঠনিক ব্যবস্থা নিতে উপজেলা ও জেলা ছাত্রীলগকে অনুরোধ করেছি।

এ বিষয়ে পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শওকত হোসেন বলেন, এনায়েত হোসেনের বিরুদ্ধে আগেও চুরির কয়েকটি মামলা রয়েছে। শনিবার (১ মে) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102