ads
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৬:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সন্তান দেখতে গিয়ে শ্বশুরবাড়িতে গোপনাঙ্গ হারালেন বাবা!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২ মে, ২০২১
  • ৩৩ বার পঠিত

সন্তানকে দেখার আমন্ত্রণ জানিয়ে বাড়িতে ডেকে নিয়ে গোপনাঙ্গ কেটে দেয়ার অভিযোগ পাওয়া গেছে স্ত্রীসহ শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে। এ ঘটনায় স্ত্রী নাজমুন নাহার, শ্বশুর সিদ্দিক মিয়া ও শাশুড়ি আয়েশা গেডুনী নামে ৩ জনকে আটক করেছে পুলিশ।

শনিবার (১ মে) দিবাগত রাতে সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের খাগেরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। পরে আহত আবুল বাশারকে (২৮) মুর্মূষু অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

জানা যায়, ৪ বছর আগে উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের জাহাঙ্গীরনগর গ্রামের ডা. মো. হোসেন আলী‘র ছেলে মো. আবুল বাশারের সাথে একই ইউনিয়নের খাগেরগাঁও গ্রামের সিদ্দিক মিয়ার মেয়ে নাজমুন নাহার-এর সাথে বিয়ে হয়। বিয়ের পর প্রথম সন্তানের জন্মদান করেন এই দম্পতি। পারিবারিক দ্বন্দ্বের জেরে গত ৬ মাস পূর্বে দুই পরিবারের সম্মতিক্রমে কাজী অফিসের মাধ্যমে বিবাহ বিচ্ছেদ হয়। এর পর থেকে ৫ মাসের শিশু সন্তান নিয়ে বাবার বাড়িতে থাকেন নাজমুন নাহার।

গত শনিবার রাতে শিশু সন্তান অসুস্থ বলে তালাকপ্রাপ্ত স্বামী আবুল বাশারকে সন্তানকে দেখার আমন্ত্রণ জানিয়ে বাড়িতে ডেকে নিয়ে আসেন নাজুমন নাহার। বাড়িতে আসার এক পর্যায়ে সে বাবা মায়ের সাহায্য নিয়ে আবুল বাশারের গোপনাঙ্গ কাটেন বলে অভিযোগ করেন ভুক্তভোগীর পরিবার। পরে আহত আবুল বাশার স্থানীয়দের সাহায্যে উদ্ধার হয়ে সুনামগঞ্জ সদর হাসপাতালে গেলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক।

এ ঘটনার সত্যতা স্বীকার করে সদর মডেল থানার ওসি সহিদুর রহমান বলেন, গোপনাঙ্গ কর্তনের একটি অভিযোগ পাওয়া গেছে। এখনও এফআইআর হয়নি। অভিযোগ পাওয়ার পর অভিযুক্ত স্ত্রী ও শ্বশুর ও শাশুড়িকে আটক করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102