ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

১৯৯৭ সালে এসএসসি এবং ১৯৯৯ সালে এইচএসসি পাশ করা ছাত্র ছাত্রীদের আয়োজনে ইফতার পার্টি অনুষ্ঠিত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২ মে, ২০২১
  • ৩৪ বার পঠিত

গত ১৭ ই এপ্রিল সাগর চাইনিস পার্টি সেন্টারে অনুষ্ঠিত হয়ে গেলো বাংলাদেশ থেকে ১৯৯৭ সালে এসএসসি এবং ১৯৯৯ সালে এইচএসসি পাশ করা ছাত্র ছাত্রীদের আয়োজনে ইফতার পার্টি । ইফতার পার্টিতে বিপুল সংখ্যক সদস্য তাদের পরিবার নিয়ে অংশগ্রহণ করে। ইউ এস এ ৯৭-৯৯ সংগঠনটির এডমিন জামিল সরোয়ারের সন্চালনে অনুষ্ঠানটি শুরু হয় ।

শুরুতেই কোরআন তেলওয়াতের মাধ্যমে শুরু হয় দুয়া পরিচলানা করেন সংগঠনটির সদস্য মোহাম্মদ হারুন। ইফতারী ও নৈশ ভোজে নানারকম খাবারে পুরো অনুষ্ঠান জুড়েই ছিল দেশীয় আমেজ। সংগঠনটির ইফতার পার্টিতে যোগদান করার জন্য আমেরিকার বিভিন্ন স্টেট থেকে সংগঠনটির সদস্যরা আসেন তাদের পরিবার নিয়ে।আগত সকলের মধ্যে ছিল সম্প্রীতি ও সৌহার্দ্যের মেলবন্ধন।

ফেব্রুয়ারি ২০১৯ এ ফেইসবুক ভিত্তিক গড়ে উঠা সংগঠন ইউ এস এ ৯৭-৯৯ এর এডমিন প্যানেল প্রতিনিয়ত আয়োজন করে চলেছিল বিভিন্ন আয়োজনের ।কিন্তু এই বিশ্ব মহামারী করোনার কারণে সংগঠনটির বিভিন্ন কার্যক্রম বন্ধ ছিল তাই অনেকদিন পর এই ইফতার পার্টির আয়োজন করা হয় বলে জানান সংগঠনটির এডমিন সামস শাহরিয়ার।

এরপরে সংগঠনটির প্রতিষ্ঠাতা এডমিন তানভির আতাহারি, জামিল সরোয়ার জনি, শামস শাহরিয়ার তাদের শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। সংগঠনের সকল সদস্যদের নিয়ে আরো বড় পরিসরে বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন তানভির আতাহারি । দশজন সদস্য নিয়ে গড়ে উঠা সংগঠন এখন ইউএসএর বিভিন্ন অঙ্গরাজ্যে তিন শতাধিকের অধিক সদস্য নিয়ে পরিপূর্ণতা লাভ করছে। নৈশ ভোজের পর সংগঠনের এডমিন কাজী সজিব তার বক্তব্যের মাধ্যমে ইফতার পার্টির পরিসমাপ্তি ঘোষণা করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102