ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ইলিয়াস আলী গুমের ৯ বছর: লন্ডনে ইলিয়াস মুক্তি ঐক্য সংগ্রাম পরিষদ যুক্তরাজ্যের দোয়া মাহফিল অনুষ্ঠিত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২ মে, ২০২১
  • ৩১ বার পঠিত

নিখোঁজ বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলীকে দ্রুত ফিরে পাওয়ার আশায় মিলাদ ও দোয়া মাহফিল করেছে ইলিয়াস মুক্তি ঐক্য সংগ্রাম পরিষদ যুক্তরাজ্য।

গত ২৭ এপ্রিল মঙ্গলবার পূর্ব লন্ডনের ব্রিকলেইন জামে মসজিদে বাদ আছর অনুষ্ঠিত মিলাদ মাহফিলে সামাজিক দূরত্ব বজায় রেখে রাজনৈতিক ও কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত হন।

দোয়া পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে সংগঠনের আহবায়ক আবুল কালাম আজাদ বলেন, গত ৯ বছর যাবত বিশ্বনাথ-বালাগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলী তার ড্রাইভারসহ নিখোঁজ রয়েছেন। তাকে ফিরে পেতে মহান আল্লাহর সাহায্য কামনার পাশাপাশি, সরকার ও দেশবাসীর সহযোগিতা কামনা করছেন তারা।

সংগঠনের সদস্য সচিব আলহাজ্ব তৈমুছ আলীর সার্বিক ব্যবস্থাপনায় মিলাদ মাহফিলে আরে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ, যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা আব্দুল হামিদ চৌধুরী, বিএনপি নেতা গৌছ আলী, গোলজার আহমদ খান, শামসুর রহমান মাহতাব, যুক্তরাজ্য যুবদলের সাধারণ সম্পাদক আফজাল হোসেন, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি শরিফুল ইসলাম, নজরুল হাসান জাহিদ, নিউহাম বিএনপির সভাপতি মুস্তাক আহমদ, কৃষক দলের নেতা আমিনুল হক আকরাম, মদরিছ আলী মফজ্জুল, নিউহাম বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনায়েম খান মুন্না, যুবদল নেতা মাক্কু মিয়া, আলী আহমদ, বুলবুল আহমদ, তাহিদ মিয়া, আবুল কালাম প্রমুখ।
দোয়া পরিচালনা করেন ব্রিকলেইন জামে মসজিদের ইমাম মাওলানা নজরুল ইসলাম।

এতে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের সুস্থতা কামনা করার পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ বিভিন্ন আন্দোলন সংগ্রামে নিহত সকল নেতাকর্মীর মাগফেরাত কামনা করা হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102