ads
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দিনের শুরুতেই সাজঘরে লিটন-তাইজুল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৩ মে, ২০২১
  • ২৮ বার পঠিত

পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের পঞ্চম দিন মেহেদী হাসান মিরাজকে সঙ্গে নিয়ে লড়াইয়ে নেমে বেশিক্ষণ টিকতে পারলেন না লিটন দাস। ১৭ রানের মাথায় লিটনকে এলবিডব্লুর ফাঁদে ফেলে ফিরিয়ে দিয়েছেন প্রবীন জয়াবিক্রমে। অভিষেক টেস্টেই ৮ উইকেট ঝুলিতে ভরেছেন শ্রীলঙ্কান এই ক্রিকেটার।

লিটনের পর মাঠে নামা তাইজুল ইসলামও ২ রান করে ফিরেছেন ধনাঞ্জয়ার শিকার হয়ে।

পঞ্চম দিনের শুরুতে মাত্র ১৪ বল টিকেছিল লিটন-মিরাজ জুটি। তাইজুলও বেশিক্ষণ টিকতে পারেননি। ৩১ রানে অপরাজিত আছেন মিরাজ। বাংলাদেশের প্রয়োজন এখনো ২২৪ রান। ৭ উইকেটে ২১৩ রান নিয়ে হারের অপেক্ষায় বাংলাদেশ।
এর আগে প্রথম ইনিংসে ২৫১ রানে গুটিয়ে যায় মুমিনুল বাহিনী। প্রথম ইনিংসে ৭ উইকেটে ৪৯৩ রান তুলে ইনিংস ঘোষণা করেছিল স্বাগতিকরা। পরে ২৪২ রানে এগিয়েও ফলোঅন করায়নি মুমিনুলদের। দ্বিতীয় ইনিংসে ওয়ানডে স্টাইলে ব্যাটিং করে ৯ উইকেটে ১৯৪ রান তুলে টার্গেট দেয় ৪৩৭ রানের।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102