ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দেব, মিমি, নুসরাতের পরিশ্রম সার্থক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৩ মে, ২০২১
  • ৩৪ বার পঠিত

দেব, মিমি, নুসরাত। মমতা বন্দ্যোপাধ্যায়ের তিন সৈনিক। শুধু সৈনিকই না, বিশ্বস্ত সৈনিক। গত লোকসভা নির্বাচনে সাংসদ নির্বাচিত হয়েছেন তিনজন। তারপর তৃণমূল কংগ্রেসে হয়ে সমানে কাজ করছেন তারা।

এবারের বিধানসভা নির্বাচনেও কঠোর পরিশ্রম করেছেন দেব, মিমি, নুসরাত। প্রার্থী না হলেও দলীয় প্রার্থীর জন্য চষে বেড়িয়েছেন ওপার বাংলার আনাচে-কানাচে। সভা সমাবেশ থেকে শুরু করে দরজায় গিয়েও ভোট চেয়েছেন তারা।

রোববার (২ মে) ফলাফল ঘোষণার আগেই মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানিয়ে টুইট করেছেন যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তী। তৃণমূলের ২০০ আসন পার হওয়া মাত্রই টুইটে মিমি লিখেছেন, ‘অপরাজিত’। সঙ্গে যোগ করেছেন তৃণমূল প্রধানের ছবি।

আর নুসরাত লিখেছেন, ‘খেলা হয়েছে, জেতা হচ্ছে’। অন্যদিকে বাড়িতে বসে কেক কেটে জয় উদযাপন করেছেন দেব। টুইট করে দেব লিখেছেন, ‘শক্তি, সমর্থন এবং আশ্বাস রাখার জন্য ধন্যবাদ।’

জানা গেছে, বিধানসভা নির্বাচনের প্রচার পরিকল্পনার বড় দায়িত্ব ছিল দেব, মিমি, নুসরাতের ওপর। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশও ছিল তাদের প্রতি। তাইতো দ্রুত লাইট-ক্যামেরার সামনের কাজ শেষ করে ভোটের মাঠে নেমে পড়েন তারা। আর তৃণমূলের এ বিরাট জয়ে স্বভাবতই উচ্ছ্বসিত এ তিন তারকাপ্রার্থী।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102