ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মুখ্যমন্ত্রী হিসেবে বুধবার শপথ নেবেন মমতা ব্যানার্জি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৩ মে, ২০২১
  • ২৯ বার পঠিত

আগামী বুধবার (৫ মে) বুধবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন মমতা ব্যানার্জি। পাশাপাশি বিজয়ী বিধায়করা ওইদিন বা তার পরের দিন শপথ নেবেন।

সোমবার দুপুরে তৃণমূল ভবনে দলের জয়ী বিধায়কদের নিয়ে বৈঠকে বসেন তৃণমূল নেত্রী। বৈঠকে বিধানসভার পরিষদীয় নেত্রী নির্বাচিত হয়েছেন মমতা।

এদিন কালীঘাটে সংবাদ সম্মেলনের পর তৃণমূল কার্যালয়ে পরিষদীয় দলের সঙ্গে আলোচনায় বসেন মমতা ব্যানার্জি। বৈঠকের পর সাংবাদিকদের সামনে এসে সিদ্ধান্ত জানান মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।
পার্থ চট্টোপাধ্যায় জানান, মমতাই পরিষদীয় দলের নেত্রী নির্বাচিত হয়েছেন। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আগামী ৫ মে শপথ নেবেন মমতা। তারপর ৬ ও ৭ মে বাকি বিধায়করা শপথ নেবেন।

পার্থ আরও জানান, বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, বিধানসভার স্পিকার হবেন বিমান বন্দ্যোপাধ্যায়ই। স্পিকার নির্বাচনের দিন দায়িত্ব পালন করবেন সুব্রত মুখোপাধ্যায়। কারা মন্ত্রী হবেন সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। কারা মন্ত্রী হবেন সেটা মমতা ঠিক করবেন।

উল্লেখ্য, ২০১১ সালে রাজ্যে প্রথমবার ক্ষমতায় এসে রাজভবন দখলে নেন মমতা। ২০১৬ সালে সরকার গঠনের পর রেড রোডে মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান হয়েছিল। বিজেপি বিরোধী নেতারা ওই অনুষ্ঠানে যোগ দেন। তবে করোনার দ্বিতীয় ঢেউয়ের জেরে এবার ছোট পরিসরে অনুষ্ঠান হবে। এবার রাজভবন নতুন মন্ত্রীরা শপথ গ্রহণ করবেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102