ads
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শ্রীবরদীতে মোটর সাইকেলচাপায় প্রাণ গেল শিশুর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৩ মে, ২০২১
  • ৩৫ বার পঠিত

শেরপুর জেলা প্রতিনিধি; শেরপুরের শ্রীবরদীতে মোটর সাইকেলচাপায় নাফিজ (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

২ মে রবিবার সন্ধ্যায় উপজেলার খরিয়াকাজিরচর ইউনিয়নের গলাকাটা ব্রিজ এলাকায় বিএম কলেজ কাছে ওই ঘটনা ঘটে। নিহত শিশু নাফিজ উত্তর খরিয়াকাজিরচর এলাকার রহিজল মিয়ার ছেলে।

জানা যায়, রবিবার সন্ধ্যায় নাফিজ রাস্তা পার হওয়ার সময় শেরপুরগামী একটি দ্রুতগতির মোটর সাইকেল নাফিজকে চাপা দেয়। ওই সময় চালক ছানোয়ার হোসেন (২৫) মোটর সাইকেল রেখে কৌশলে পালিয়ে যায়। ওই সময় নাফিজ গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থা আশঙ্কাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। নাফিজকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় রাস্তায় তার মৃত্যু হয়।

এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমান বলেন, ওই ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে শ্রীবরদী থানায় একটি মামলা দায়ের করেছে। মোটর সাইকেলটি থানা হেফাজতে রয়েছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102