ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

করোনা রোগীকে ধর্ষণের চেষ্টা করলেন করোনা আক্রান্ত ব্যক্তি!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৩ মে, ২০২১
  • ৩০ বার পঠিত

করোনায় আক্রান্ত হয়েছে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যেই হাসপাতালে ভর্তি থাকা আরেক করোনা আক্রান্ত নারীকে ধর্ষণের চেষ্টা করেছেন। ভারতের ওড়িশার নুয়াপাড়া জেলার একটি কোভিড হাসপাতালে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ইন্ডিয়া টাইমস।

এ ঘটনায় ইতোমধ্যেই ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে নুয়াপাড়া সদর থানায় মামলাও দায়ের করা হয়েছে। গত ২৬ এপ্রিল করোনা আক্রান্ত ওই নারী হাসপাতালে ভর্তি হন। অভিযুক্ত ব্যক্তিও সেই সময় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি শ্লীলতাহানির চেষ্টা করলে ওই নারী চিৎকার শুরু করেন। তখন আশেপাশের মানুষজন জড়ো হয়ে যায়। তারা হাতেনাতে অভিযুক্ত ব্যক্তিকে ধরে ফেলে। ইতোমধ্যেই ওই নারীর জবানবন্দি নেয়া হয়েছে। তিনি জানান, অভিযুক্ত ব্যক্তি জোরপূর্বক তার গোপনাঙ্গ স্পর্শ করেছে।

ওই নারীর দাবি, আমি বুঝতে পেরেছিলাম যে লোকটার উদ্দেশ্য ভালো না। তাই দেরি না করে চিৎকার করি। নুয়াপাড়া থানার কর্মকর্তা সংযুক্তা বারলা বলেছের, অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। তবে তিনি এখন হাসপাতালে ভর্তি। তার করোনা রিপোর্ট নেগেটিভ এলে তাকে গ্রেপ্তার করা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102