ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

অতীতের যেকোনো সময়ের চেয়ে আরও সহজ হচ্ছে ‘মধ্যপ্রাচ্য ভ্রমণ’

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৩ মে, ২০২১
  • ২৮ বার পঠিত

যদিও করোনাভাইরাসে সবকিছু থমকে আছে। আন্তর্জাতিক সীমান্ত বন্ধ করে দেয়া হয়েছিল। কিছু দেশে এখনো তা বলবৎ রয়েছে। তবে মধ্যপ্রাচ্যে অভূতপূর্ব সংস্কার করোনা পরবর্তী সময়ে বিশ্ব উন্মুক্ত হলে এই অঞ্চলে ভ্রমণকে আগের চেয়ে অনেক সহজ করে দেবে।

ইউনাইটেড নেশনস ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন অনুসারে স্বচ্ছ ভিসা সংক্রান্ত প্রয়োজনীয়তা, শিফটিং রাজনীতি এবং নতুন পরিবহণ সংযোগ এই অঞ্চলে আরও বেশি পর্যটককে আকৃষ্ট করবে। ধারণা করা হচ্ছে করোনা পূর্ববর্তী সময়ের চেয়ে এই সংখ্যা দ্বিগুণ হবে।

করোনা মহামারি, দেশে-দেশে বিভিন্ন উন্নতির কারণে মধ্যপ্রাচ্যের এই বিশাল পরিবর্তন বেশিরভাগ সময়ই নজর এড়িয়ে গিয়েছে।

প্রথমবারের মতো ভ্রমণ ভিসা চালু করেছে সৌদি

ভ্রমণকারীদের জন্য সৌদি আরব দীর্ঘদিন চ্যালেঞ্জের জায়গা ছিল। তবে ২০১৯ সালের সেপ্টেম্বরে দেশটি প্রথমবারের জন্য পর্যটন ভিসা প্রদান শুরু করেছে। পূর্বে কেবলমাত্র হজ ও ওমরাযাত্রী, আবাসিক কর্মী এবং ব্যবসায়িক ভ্রমণকারীরা সৌদি আরবে প্রবেশ করতে পারতেন। তবে এখন উত্তর আমেরিকা, ইউরোপ ও এশিয়ার ৪৯টি দেশের পর্যটকরা ৪৪০ সৌদি রিয়ালের (১২০ ডলার) অনলাইনে ভিসার জন্য আবেদন করতে পারবেন এবং অন অ্যারাইভাল ভিসা পেতে পারেন।

সৌদি রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল জানিয়েছিল, টুরিস্ট ভিসা চালুর প্রথম দশ দিনে ২৪ হাজার পর্যটককে স্বাগত জানিয়েছিল সৌদি। ২০৩০ সাল পর্যন্ত প্রতি বছরে দশ কোটি (১০০ মিলিয়ন) পর্যটকের লক্ষ্যমাত্রা নিয়েছে সৌদি। সৌদি আরবের সঙ্গে সাতটি দেশের সীমানা রয়েছে।

ইসরায়েলের সঙ্গে আমিরাত-বাহরাইনের স্বাভাবিক সম্পর্ক

২০২০ সালের সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন ইসরায়েলের সঙ্গে আব্রাহাম চুক্তি স্বাক্ষর করে। ১৯৯০ সালের পর থেকে কোনো আরব দেশের সঙ্গে এটি ইসরায়েলের প্রথম সম্পর্ক।

এই পদক্ষেপের ফলে ভ্রমণকারীরা দেশগুলির মধ্যে সরাসরি ফ্লাইটে উঠতে পেরেছিল, যা আগে সম্ভব ছিল না। ইউনাইটেড কিংডমের ইসরায়েল পর্যটন অফিসের পরিচালক শ্যারন বেরশাদস্কি বলেছেন, নভেম্বরের শেষে প্রত্যক্ষ বিমান চালু হওয়ার পর ৬৭ হাজার ইসরায়েলি পর্যটক দুবাই সফর করেছেন।

বেরশাদস্কি বলেন, ‘আগের চেয়ে এখনকার মধ্যপ্রাচ্য পর্যটকদের জন্য নিরাপদ অঞ্চল। সংযুক্ত আরব আমিরাত এবং ইসরায়েলের সাথে স্বাক্ষরিত চুক্তির ফলে উভয় দেশের পর্যটকরা সাশ্রীয় মূল্যে ভ্রমণ করতে পারবেন।’

এই রুটগুলোতে ইতিমধ্যে বিমান চালাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের জাতীয় বিমান সংস্থা ইতিহাদ এয়ারওয়েজ; ইসরায়েলের পতাকাবাহী এল আল এবং আমিরাত, যাদের প্রত্যেকেরই বিশ্বব্যাপী নেটওয়ার্ক রয়েছে। এছাড়া সাশ্রয়ী খরচে আরও কিছু বিমান সংস্থা ফ্লাইট পরিচালনা করছে। এর মধ্যে আরেকটি অন্যতম বিষয় হলো- ইসরায়েলি বিমানকে সৌদির আকাশসীমা ব্যবহারের অনুমতি।

কাতার অবরোধের অবসান

জুন ২০১৭ থেকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিশরের দেয়া কাতার অবরোধের অবসান হয়েছে। প্রায় চার বছর ধরে এসব দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কচ্ছিন্ন ছিল কাতার। এর ফলে এসব প্রতিবেশী দেশের সঙ্গে কাতারের সীমান্ত বন্ধ ছিল, আকাশ সীমা ব্যবহারের অনুমতি ছিল না। সমুদ্রপথ ব্যবহারেও ছিল নিষেধাজ্ঞা। তবে দীর্ঘদিন পর অবরোধ উঠেছে এবং পারস্পারিক সম্পর্কে দেশগুলো সম্মত হয়েছে।

সৌদি আরব কাতারের সাথে সীমানা পুনরায় চালু করেছে এবং দোহা ও দুবাই, রিয়াদ, কায়রো এবং অন্যান্য শহরগুলির মধ্যে আবার সরাসরি বিমান চলাচল শুরু হয়েছে।

একশ দেশের নাগরিকদের ভিসাহীন ভ্রমণের সুযোগ ওমানে

যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রসহ ১০৩টি দেশের ভ্রমণকারীদের ভিসা ছাড়া দুই সপ্তাহের ভ্রমণের অনুমতি দিয়েছে ওমান। স্বল্প সময়ে ভ্রমণের জন্য এই দারুন সুযোগ কাজে লাগাচ্ছেন ভ্রমণকারীরা। এর আগে ১৩ ওমানি রিয়াল (৫ মার্কিন ডলার) দিয়ে অনলাইনে ওমানের ভিসার আবেদন করতে হতো।

ওমানের সাধারণ পর্যটন প্রচারের ভারপ্রাপ্ত পরিচালক হাইথাম আল-ঘাসানী বলেন, ‘এই নতুন পরিবর্তন ওমানকে বিশ্ব মানচিত্রে নতুন পরিচয় দেবে এবং ওমানকে পর্যটকদের কাছে পৌঁছানোর অসংখ্য সম্ভাবনা খুলে দেয়। ভিসাহীন প্রবেশ পর্যটন শিল্পকে উৎসাহিত করবে। দীর্ঘ ভিসা প্রক্রিয়ার ঝামেলা ছাড়াই পর্যটকরা ওমান সফর করতে পারবেন। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সড়ক ও বিমান পথে যোগাযোগ ওমানকে পর্যটকদের কাছে সহজ করে তুলেছে।

সোকোত্রা দ্বীপে পরিদর্শনের আরও বেশি প্রস্তাব

ইয়েমেন উপকূলে প্রায় ৩৮০ কিলোমিটার (২৩৬ মাইল) দূরে সোকোত্রা দ্বীপটি পৃথিবীর অন্যতম জীববৈচিত্র্যময় স্থান এবং মাশরুম আকৃতির ড্রাগন গাছ এটির সবচেয়ে আকর্ষণীয় জিনিস। ইয়েমেনের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল থাকলেও আরও বেশি পর্যটক সোকোট্রায় আসতে শুরু করেছেন।

যুক্তরাজ্য ভিত্তিক ট্যুর অপারেটর লুপিন ট্রাভেল, ২০১৯ সালে সোকোত্রায় পর্যটকদের নেয়া শুরু করে। এরই মধ্যে এটি সংস্থাটির দ্বিতীয় বৃহত্তম ট্যুর স্পটে পরিণত হয়েছে। এই দ্বীপকে সঠিকভাবে সংস্কার করলে পর্যটনের অন্যতম স্থান হয়ে উঠতে পারে বলে মনে করেন লুপিন ট্রাভেলের ডিলান হ্যারিস। এখানে পর্যটকদের থাকার ভালো কোনো আবাসন নেই এবং বিমান যোগাযোগও বিরল।

যদিও মধ্যপ্রাচ্যে এই পর্যটন বিকাশগুলো মোটামুটি একই সময়ে ঘটেছে। তবে আসল কথা হলো এটির জন্য বহু দশক ধরে কাজ চলেছে। বিশেষ করে উপসাগরীয় দেশগুলো তাদের অর্থনৈতিক উন্নয়ণের জন্য বহুমুখী তৎপরতা শুরু করেছে।

ফিনল্যান্ডের ওউলু বিশ্ববিদ্যালয়ের পর্যটন ভূগোলের সহকারী অধ্যাপক সিয়ামাক সেফি বলেছেন, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার অনেক দেশ দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনছে। তারা অর্থনৈতিক বৈচিত্রের চালক হিসেবে পর্যটনকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102