ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

লিবিয়া উপকূলে নৌকাডুবিতে প্রাণ হারালেন ১১ অভিবাসন প্রত্যাশী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৩ মে, ২০২১
  • ৩৩ বার পঠিত

লিবিয়া উপকূলে নৌকাডুবিতে প্রাণ হারালেন কমপক্ষে ১১ অভিবাসনপ্রত্যাশী। রোববার খবরটি নিশ্চিত করে জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা- আইওএম (IOM)।

বিবৃতিতে জানানো হয়, ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পাড়ি জমাচ্ছিলেন এসব মানুষ। তাদের সবাই সাব-সাহারা আফ্রিকার নাগরিক। পথেই যাবিয়া শহরের কাছে দুর্ঘটনায় পড়ে রাবারের ডিঙ্গিটি। ঘটনাস্থল থেকে ১২ আরোহীকে জীবিত উদ্ধার করে কোস্টগার্ড। অস্থায়ী আশ্রয়কেন্দ্রে তাদের রাখা হয়েছে।

আইওএম টুইটার পোস্টে জানিয়েছে, সম্প্রতি অভিবাসনপ্রত্যাশীদের কাছে জনপ্রিয় রুটটিতে বেড়েছে দুর্ঘটনা আর মৃত্যু। তাই এখনই লিবিয়া এবং ভূমধ্যসাগর এলাকায় গ্রহণ করা উচিৎ জরুরি পদক্ষেপ।

গেলো মাসেও, অঞ্চলটিতে নৌকাডুবিতে প্রাণ হারান ১৩০ জন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102