ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পলিথিনখেকো ব্যাকটেরিয়ার সন্ধান

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৩ মে, ২০২১
  • ৩২ বার পঠিত

পরিবেশ দূষণকারী পলিথিন ধ্বংস করে দিতে পারে এমন ব্যাকটেরিয়ার মিশ্রণের সন্ধানের কথা জানিয়েছেন চীনের বিজ্ঞানীরা। প্লাস্টিকের সর্বব্যাপী এ ধরনটি সামুদ্রিক দূষণের অন্যতম উৎস। চীনের পূর্বাঞ্চলের স্যাংডং প্রদেশের কিংডাওতে চাইনিজ অ্যাকাডেমি অব সায়েন্সেসের সমুদ্রবিজ্ঞান ইনস্টিটিউটের গবেষকরা এমন দাবি করেছেন।

২৩ এপ্রিল জার্নাল অব হ্যাজার্ডাস ম্যাটেরিয়ালসে এ-সম্পর্কে একটি নিবন্ধ প্রকাশিত হয়েছে। গবেষণার নেতৃত্ব দেওয়া সান চাওমিন বলেন, তারা ব্যাকটেরিয়ার একটি মিশ্রণ আবিষ্কার করেছেন, যেটি কেবল পলিয়াথিলিন টেরেফথালেটই ধ্বংস করতে পারে না, পলিথিনও। পলিয়াথিলিন টেরেফথালেট বা পিইটি দিয়ে প্লাস্টিকের বোতল তৈরি করা হয়। আর ব্যাগ তৈরিতে ব্যবহার হয় পলিথিন।

পলিয়াথিলিন টেরেফথালেট-ধ্বংসকারী ব্যাকটেরিয়া ও এনজাইমের ওপর গবেষণার সঙ্গে তুলনা করে বিজ্ঞানীরা বলেন, পলিথিনের ক্ষয় অনেকটা ধীর গতিতে হয়।

জার্মানির হামবুর্গ বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান ও জৈবপ্রযুক্তি বিভাগের অধ্যাপক ওলফগ্যাং স্ট্রেট বলেন, এই গবেষণা খুবই চমৎকার একটি কাজ। কীভাবে পিইটি ক্ষয় হয়, তা নিয়ে বিজ্ঞানীদের ভালো বোঝাপড়া তৈরি হয়েছে। পিইটির ক্ষেত্রে আমাদের এনজাইম রয়েছে। কিন্তু পলিথিনের জন্য কোনো এমন কোনো এনজাইম ছিল না, যা এটিকে ক্ষয় করতে পারে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102