ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নিউইয়র্কে নাটোর জেলা সমিতির ইফতার পার্টি অনুষ্ঠিত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৩ মে, ২০২১
  • ৩১ বার পঠিত

নাটোর জেলা সমিতির ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে। ১ মে শনিবার নিউইয়র্কের ব্রঙ্কসে খলিল চাইনিজ রেস্টুরেন্টের পার্টি হলে এ ইফতার পার্টিতে নাটোর জেলার সমিতির কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

এর আগে রমজানের ফজিলত নিয়ে এক আলোচনায় অংশ নিয়ে বাংলাবাজার জামে মসজিদের খতিব ও ইমাম মাওলানা আবুল কাশেম মোঃ ইয়াহহিয়া রমজানের শেষ ১০ দিন বিশেষ ইবাদত বন্দেগীর মাধ্যমে অতিবাহিত করার আহ্বান জানিয়ে বলেন, পবিত্র মাহে রমজান মহান আল্লাহর পক্ষ থেকে ক্ষমা, বান্দার দুনিয়া ও পরকালীন মুক্তি লাভের একটা বড় সুযোগ।

তাই রমজানে স্মার্টফোন, স্যোসাল মিডিয়া, বিশেষ করে ফেসবুক ইউটিউব থেকে দুরে থেকে বেশি থেকে বেশি সৎকাজ করে সময়টাকে কাজে লাগিয়ে দুনিয়া আখেরাতে সাফল্য লাভ করাই হওয়া উচিৎ আমাদের জীবনের একমাত্র লক্ষ হওয়া উচিৎ।
তিনি শেষ ১০ দিন কেয়ামুল লাইল, বিশেষ করে রাত্রি জাগরণ করে তারাবি, তাহাজ্জুত নামাজ, পবিত্র কোরআন থেকে তেলওয়াত, নবী জীবন অধ্যায়নের মাধ্যমে জ্ঞান লাভ করার ওপর গুরুত্ব আরোপ করেন।

একই সঙ্গে এই জ্ঞান নিজের ও অন্যের পরিশুদ্ধি এবং কল্যানের জন্য কাজে লাগিয়ে সাফল্যে লাভের পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

পরে তিনি এক মিলাদ মাহফিল ও দোয়া পরিচালনা করেন।
নাটোর জেলা সমিতির সাধারন সম্পাদক মোঃ মোজাম্মেল হোসেনের পরিচালনায় ও সভাপতি মোঃ আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন আগামী জুন মাসে অনুষ্ঠেয় নিউইয়র্ক কাউন্সল নির্বাচনে ডিষ্ট্রিক্ট ১৮ এর প্রার্থী আইনজীবি এন মজুমদার

মামুন টিউটোরিয়ালের প্রিন্সিপ্যাল শেখ আল মামুন, ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের সাবেক সভাপতি এ ইসলাম মামুন, নাটোর জেলা সমিতির সহ সভাপতি রাশেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ ইয়াকুব আলী, কোষাধ্যক্ষ মোঃ কামাল হোসেন, সদস্য মোঃ শফিয়ত আলী, আহসান হাবিব সবুজ, মোঃ জাহাঙ্গীর কবির, মোঃ জাবেদ আলী, মোঃ টুটুল প্রমুখ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102