ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নন্দীগ্রামের রিটার্নিং অফিসারকে প্রাণনাশের হুমকি দিয়েছিল বিজেপি!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৩ মে, ২০২১
  • ৩৪ বার পঠিত

ভারতের পশ্চিমবঙ্গের নির্বাচনে নন্দীগ্রামের ফল নিয়ে বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সোমবার কালীঘাটে সংবাদ সম্মেলনে রিটার্নিং অফিসারের মেসেজ দেখিয়ে মমতা বলেন, ‘এত বড় মাফিয়াগিরি দেখিনি। রাত ১১টা নাগাদ একটা এসএমএস পেয়েছি একজনের থেকে। রিটার্নিং অফিসার বলছেন, পুনর্গণনার নির্দেশ দিলে তার প্রাণসংশয় হতে পারে।’

মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ‘ঘোষণা করে দিল প্রথমে, রাজ্যপাল ফোন করলেন, তারপর সব উলটে গেল! লোডশেডিং করে রেখেছিল, মেশিন পালটে দিয়েছিল, আরও অনেক কিছু করেছে। এতবড় মাফিয়াগিরি দেখিনি। কমিশন কেন পুনর্গণনা করল না? আমরা বিচার চাই। আদালতে তো যাবই। নন্দীগ্রামে কীরকম ভোট হয়েছে, সবাই দেখেছেন।

মমতা আরও বলেন, কিছু পুলিশ বিজেপির হয়ে মাঠে নেমেছিল। বিজেপি এখনও বাড়াবাড়ি করছে। আমাদের তৃণমূল কর্মীকে আজও হত্যা করেছে।

নন্দীগ্রামে পুনর্গণনার দাবি জানিয়েছিল তৃণমূল কংগ্রেস। কিন্তু, তা কমিশন খারিজ করে দিয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102