ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

স্পেনে নাবিকদের দেহে মিলল করোনার ভারতীয় স্ট্রেইন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৩ মে, ২০২১
  • ৩২ বার পঠিত

ভয়াবহ মহামারীতে রূপ নেওয়া করোনাভাইরাসের ভারতীয় স্ট্রেইন প্রথমবারের মতো স্পেনে শনাক্ত হয়েছে।

পর্তুগাল সীমান্তের কাছাকাছি স্পেনের শহর গালিসিয়ায় অবস্থিত দেশটির বৃহত্তম মৎস্যবন্দর পোয়ের্তো দে ভিগোতে প্রথম কোভিড-১৯ এ পরিবর্তিত ভাইরাসটি শনাক্ত করা হয়।

গত ২ মে সকালে যুক্তরাজ্য থেকে এই বন্দরে আসা সিঙ্গাপুরের পতাকাবাহী একটি কার্গো জাহাজের ক্রুদের নমুনা পরীক্ষা করে বিষয়টি নিশ্চিত হয়েছে বলে জানা গেছে।

কার্গো জাহাজে থাকা ২২ জন ক্রুর অধিকাংশই ভারতীয় ছিল বলে জানা গেছে। এ জন্য বন্দর কর্তৃপক্ষ সতর্কতার সঙ্গে এসব ক্রুকে পর্যবেক্ষণ করে।

নাবিকদের নমুনা পরীক্ষা করে তিনজনের ভারতীয় স্ট্রেইনের করোনাভাইরাস শনাক্ত হয় বলে জানিয়েছে সেখানকার হাসপাতাল কর্তৃপক্ষ।

তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। সর্বশেষ তথ্যানুসারে তারা শারীরিকভাবে উন্নতির দিকে।

বর্তমানে কর্তৃপক্ষ জাহাজটিকে লকডাউনের আওতায় রেখেছে এবং আগামী ১০ মে পর্য়ন্ত এই লকডাউন বলবৎ থাকবে।

তবে জাহাজ কর্তৃপক্ষ চাইলে কোনো হোটেলে হোম কোয়ারেন্টিন করার অনুমতি দেবে বলেও জানিয়েছে নৌবন্দর কর্তৃপক্ষ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102