ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সংসার ভাঙলো বিল গেটসের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ মে, ২০২১
  • ৩২ বার পঠিত

সংসার ভাঙলো মাইক্রোসফট কর্পোরেশনের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটসের। মেলিন্ডার সঙ্গে দীর্ঘ ২৭ বছর সংসার করার পর এই দম্পতি ঘোষণা দিলেন তারা আর একসঙ্গে থাকছেন না।

সোমবার দিবাগত রাতে বিল গেটস ও মেলিন্ডা গেটস উভয়েই সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক পোস্ট দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিবিসির প্রতিবেদনে জানানো হয়, বিল গেটস ও মেলিন্ডা গেটস উভয়েই টুইট বার্তায় বিচ্ছেদের ঘোষণা দিয়ে বলেছেন, ‘দম্পতি হিসেবে একসঙ্গে থাকতে পারি, সেটি আমরা আর বিশ্বাস করি না।’

১৯৮০’র দশকের শেষের দিকে মেলিন্ডা মাইক্রোসফটে যোগদানের পর বিল গেটসের সঙ্গে তার পরিচয় হয়। এই দম্পতির তিন সন্তান রয়েছে।

বিল গেটস ও মেলিন্ডা গেটস মিলে দাতব্য প্রতিষ্ঠান ‘বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন’ গড়ে তোলেন। এ ফাউন্ডেশন বিশ্বের বিভিন্ন দেশে কাজ করছে।

এ ছাড়াও, প্রতিষ্ঠানটি বিশ্বব্যাপী সংক্রামক রোগ এবং শিশুদের ভ্যাকসিন প্রদানে উৎসাহিত করার লড়াইয়ে বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করছে। ফোর্বস সাময়িকীর মতে, বিল গেটস বর্তমানে বিশ্বের চতুর্থ শীর্ষ ধনী। তার সম্পদের পরিমাণ প্রায় ১২৪ বিলিয়ন ডলার।

১৯৭০ সালে মাইক্রোসফট প্রতিষ্ঠার মাধ্যমে তিনি অগাধ সম্পদের মালিক হন। মাইক্রোসফট বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় সফটওয়ার প্রতিষ্ঠান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102