ads
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাল্কহেড-স্পিডবোট সংঘর্ষ: ঘাটের ইজারাদারসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ মে, ২০২১
  • ৩১ বার পঠিত

মাদারীপুরের শিবচরে বাল্কহেড-স্পিডবোট সংঘর্ষে ২৬ জন নিহত হওয়ার ঘটনায় ঘাটের ইজারদারসহ ৪ জনের বিরুদ্ধে মামলা করেছে নৌপুলিশ।

সোমবার রাতে মাদারীপুরের শিবচর থানায় এ মামলা করা হয়।

এর আগে, মাদারীপুরের শিবচরে বাল্কহেডের সঙ্গে যাত্রীবাহী স্পিডবোটের সংঘর্ষের ২৬ জনের প্রাণহানির ঘটনায় দু’টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

তবে, অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে এই দুর্ঘটনা ঘটে বলে ধারণা করছে প্রশাসন। এদিকে, দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ২০ হাজার করে নগদ টাকা ও আহতদের চিকিৎসার দায়িত্ব নিয়েছে জেলা প্রশাসন।

গতকাল সোমবার (৩রা মে) সকালে মাদারীপুরের শিবচরে পদ্মা নদীতে নোঙর করে রাখা একটি বাল্কহেডকে একটি স্পিডবোট ধাক্কা দিলে তিন শিশুসহ ২৬ জনের মৃত্যু হয়। এ ঘটনায় জীবিত উদ্ধার করা হয় ৫ জনকে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102