ads
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গাজীপুরে গলাকাটা লাশ উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ মে, ২০২১
  • ৩২ বার পঠিত

গাজীপুরের কালিয়াকৈরে রশিদ মিয়া (১৮) নামে এক অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। মঙ্গলবার সকালে কালিয়াকৈর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টান সূত্রাপুর এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়।

রশিদ মিয়া নীলফামারী সদর উপজেলার বল্লমপাড় গ্রামের আব্দুল গণি মিয়ার ছেলে। সে উপজেলার লতিফপুর এলাকায় কালামের বাসার ভাড়াটিয়া।

পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার টান সূত্রাপুরে রাস্তার পাশে মঙ্গলবার সকালে স্থানীয়রা ওই ব্যক্তির লাশ দেখে পুলিশে খবর দেয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে নিহতের লাশ উদ্ধার করে।
এ ঘটনায় কালিয়াকৈর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সোহেল মোল্লা জানান, লাশ উদ্ধার করা হয়েছে। তবে নিহত ব্যক্তির শরীরে বিভিন্ন ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102