ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আগামীকাল শপথ নিচ্ছেন মমতা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ মে, ২০২১
  • ৩২ বার পঠিত

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রী পদে আগামীকাল বুধবার (০৫ মে) শপথ নিতে যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার (০৩ মে) দলীয় কার্যালয়ে বৈঠকের পরে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, কালীঘাটে সংবাদ সম্মেলনের পরে তৃণমূল কার্যালয়ে পরিষদীয় দলের সঙ্গে আলোচনায় বসেন মমতা ব্যানার্জি। বৈঠকের পর সাংবাদিকদের সামনে এসে সিদ্ধান্ত জানান মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।

তিনি জানান, মমতাই পরিষদীয় দলের নেত্রী নির্বাচিত হয়েছেন। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আগামী ৫ মে শপথ নেবেন তিনি। তারপর ৬ ও ৭ মে বাকি বিধায়করা শপথ নেবেন। পার্থ আরও জানান, বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, বিধানসভার স্পিকার হবেন বিমান বন্দ্যোপাধ্যায়ই। স্পিকার নির্বাচনের দিন দায়িত্ব পালন করবেন সুব্রত মুখোপাধ্যায়। কারা মন্ত্রী হবেন সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি; সেটা মমতা ঠিক করবেন।

সোমবার বিকেলে তৃণমূল ভবনে আসেন মমতা ব্যানার্জি। তিনি নির্বাচিত জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে মমতাকে বিধানসভার পরিষদীয় দলের দলনেত্রী নির্বাচিত করেন জয়ী বিধায়করা। এছাড়া বৈঠকে বিমান বন্দ্যোপাধ্যায়কে ‘প্রোটেম স্পিকার’ হিসেবে নির্বাচিত করা হয়। তাকেই বিধানসভার অধ্যক্ষ পদে বসানোর প্রস্তাব দেয়া হতে পারে বলে জানিয়েছেন তৃণমূল মহাসচিব। আগামী ৬ মে ‘প্রোটেম স্পিকার’ হিসেবে বিধায়কদের শপথবাক্য পাঠ করাবেন বিমান। আর তার হাতে সুব্রত মুখোপাধ্যায় দায়িত্ব তুলে দেবেন।

এবারের বিধানসভা নির্বাচনে ২৯২ আসনের মধ্যে ২১৩টি আসনে জিতেছে তৃণমূল। যদিও পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে গুরুত্বপূর্ণ আসন নন্দীগ্রামে জিততে পারেননি মমতা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102