ads
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সাকিব-মোস্তাফিজকে নিরাপদে দেশে আনার চেষ্টা চলছে: বিসিবি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ মে, ২০২১
  • ৩০ বার পঠিত

করোনায় অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। আইপিএল স্থগিত হয়ে যাওয়ায় ভারতে আটকা পরেছেন সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান।

এই দুই ক্রিকেটারকে নিরাপদে দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ ব্যাপারে ভারতীয় ক্রিকেট বোর্ডের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

এ ব্যাপারে বিসিবির এক কর্মকর্তা জানিয়েছেন, ‘দেশে ফেরার ব্যাপারে আইপিএল ও বিসিসিআই তাদেরকে সাহায্য করছে। যেহেতু রেগুলার বিমান নেই, তাই দেশে ফিরতে হলে চাটার্ড বিমানেই এই দুই ক্রিকেটারকে ফিরতে হবে।’

উল্লেখ্য, ভারতে বাড়তে থাকা সংক্রমণের কারণে দেশটির সঙ্গে সকল ধরনের যাতায়াত প্রক্রিয়া বন্ধ করে দিয়েছে বাংলাদেশ সরকার। সেক্ষেত্রে ভারত থেকে দেশে ফিরতে হলে সাকিব-মুস্তাফিজকে কঠিন প্রক্রিয়ার ভেতর থেকেই যেতে হবে। এজন্য কোয়ারেন্টাইন প্রক্রিয়া কেমন হবে, কোথায় হবে তা নিয়েও সরকারের সঙ্গে আলোচনা চালাচ্ছে বিসিবি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102