ads
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ফেনীতে বজ্রপাতে এক কিশোরের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ মে, ২০২১
  • ৩১ বার পঠিত

ফেনীতে বজ্রপাতে সঞ্জিব দাস (১৪) নামের স্কুল পড়ুয়া এক কিশোরের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (০৪মে) সকালে শহরের উত্তর সহদেবপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সঞ্জিব দাস ফেনী মডেল হাইস্কুলে ৮ম শ্রেণীর ছাত্র।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় এলাকাবাসী জানান, ফেনী পৌরসভাধীন উত্তর সহদেবপুর এলাকার কাঠমিস্ত্রি পরিমল চন্দ্র দাসের ছেলে সঞ্জিব দাস খালের পাড়ে আম কুড়াতে গেলে আকস্মিক বজ্রপাতে ওই স্থানে মাটিতে লুটিয়ে পড়ে।

পরে আশপাশের লোকজন মাধ্যমে খবর পেয়ে নিহতের পরিবারের লোকজন ঘটনাস্থল থেকে ছেলেকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে একমাত্র ছেলে সন্তানকে হারিয়ে নিহতের পরিবারে শোকের মাতম চলছে। ২৫০ শয্যা বিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ইকবাল হোসেন ভূঁঞা অপমৃত্যুতে এক কিশোর মারা যাওয়ার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা আছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102