ads
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দিল্লির হাসপাতালে অক্সিজেন পাঠালেন রাবিনা ট্যান্ডন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ মে, ২০২১
  • ৪৩ বার পঠিত

করোনা পরিস্থিতি ভারতে বেশ উদ্বেগজনক। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত আর মৃতের সংখ্যা। হাসপাতালে বেড নেই, বাড়ছে অক্সিজেন সংকট।

এই পরিস্থিতিতে এগিয়ে এসেছেন বলিউডের একাধিক তারকা। তালিকা আছেন সালমান খান, সোনু সুদ, অজয় দেবগন, আলিয়া ভাট, প্রিয়াঙ্কা চোপড়াসহ অনেকেই। এবার সে তালিকায় যোগ হয়েছে রাবিনা ট্যান্ডনের নাম।

দিল্লি একটি হাসপাতালে ৩০০ অক্সিজেন সিলিন্ডার পাঠিয়েছেন তিনি এবং তার টিম। সোমবার (৩ মে) এমন তথ্যই প্রকাশ করেছে টাইমস অব ইন্ডিয়া।

অক্সিজেন সিলিন্ডার পাঠানো প্রসঙ্গে রাবিনা বলেন, ‘হাসপাতালগুলো চড়া দাম রাখেছে। অনেক মানুষই ওই দাম দিয়ে অক্সিজেন কিনতে পারছেন না। তাদের কথা মাথায় রেখেই আমরা ৩০০ অক্সিজেন সিলিন্ডার দিল্লিতে পাঠাচ্ছি। আমরা পুলিশ এবং অনেক এনজিওর সঙ্গে যোগাযোগ রাখছি। প্রথম ধাপে ৩০০ পাঠালাম, ধাপে ধাপে আরও পাঠাব।’

অক্সিজেন সিলিন্ডার পাঠানো পাশাপাশি মানুষের উদ্দেশে সচেতনতার বার্তাও দিয়েছেন রাবিনা। তিনি মাস্ক ব্যবহার এবং ভ্যাকসিন নেয়ার কথাও বলেছেন। রাবিনা বলেন, ‘টিকা দেয়া সময়ের প্রয়োজন। যত বেশি লোক টিকা নেবে ততই ভালো। ভ্যাকসিন নিয়ে মানুষের দ্বিধা কমেছে। এই মুহূর্তে ভ্যাকসিনই একমাত্র প্রাণহানি থেকে রক্ষা করতে পারে, মানুষকে এটা জানানো দরকার।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102