চট্টগ্রাম নগরীর পাঁচলাইশে তারাবির নামাজরত অবস্থায় গাজী শরাফত আলী (৫২) নামের এক ব্যক্তি মারা গেছেন। সোমবার (৩ মে) রাত সাড়ে ১০টায় হামজারবাগের বিবিরহাট তৈয়বিয়া জামে মসজিদে এই ঘটনা ঘটে।
পেশায় বাসচালক শরাফত আলী খাগড়াছড়ির মানিকছড়ির ডেনগোয়াছড়া গ্রামের জেদু মিয়ার ছেলে। তবে পরিবারের সাথে তিনি মুরাদপুর বশর মার্কেট এলাকায় বসবাস করতেন।
বিষয়টি নিশ্চিত করে এই এলাকার বাসিন্দা ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান জানান, শরফাত আলী প্রতিদিনের মতো গতকালও মসজিদে তারাবির নামাজ পড়ছিলেন। তবে নামাজের শেষ পর্যায়ে এসে মাথা ঘুরিয়ে পড়ে অচেতন হয়ে যায়। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’