ads
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সাকিব-মোস্তাফিজকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনেই থাকতে হবে ১৪ দিন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ মে, ২০২১
  • ৩২ বার পঠিত

শ্রীলঙ্কা থেকে টেস্ট সিরিজ খেলে ভাড়া করা বিমানে মঙ্গলবার বিকাল ৪টায় দেশে ফেরে বাংলাদেশ ক্রিকেট দল। শ্রীলঙ্কা থেকে ফেরায় তাদের যেতে হচ্ছে না প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে। তারা নিজ নিজ বাসায় কোয়ারেন্টাইনে থাকবেন।

কিন্তু ভারতের করোনা পরিস্থিতি অনেক খারাপ। তাই সেদেশের ক্ষেত্রে কোনো ছাড় দিবে না স্বাস্থ্য মন্ত্রণালয়। ভারত থেকে আসা সবাইকেই বাধ্যতামূলকভাবে হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে।

এ জন্য ভারত থেকে দেশে ফেরার পর সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনেই থাকতে হবে। কোয়ারেন্টাইনেই শিথিল চেয়ে করা তাদের আবেদন নাকচ করে দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

আজ মঙ্গলবার বিকালে গণমাধ্যমকে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম। তিনি বলেন, ‘কোয়ারেন্টাইন মুক্তি চেয়ে তাদের পক্ষ থেকে আবেদন করা হয়েছিল। আমরা না বলেছি। তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ১৪ দিন থাকতে হবে।’

কয়েকজন ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ করোনায় আক্রান্ত হওয়ায় আজ দুপুরে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেওয়া হয় চলমান আইপিএল। এরপরই সাকিব, মোস্তাফিজের দেশে আসা ও কোয়ারেন্টাইনের বিষয় সামনে আসে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102