ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সৌদিতে বন্ধ হচ্ছে তুরস্কের ৮ স্কুল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ মে, ২০২১
  • ২৯ বার পঠিত

সৌদি আরবে বন্ধ করে দেওয়া হচ্ছে তুরস্কের আট স্কুল। চলতি শিক্ষাবর্ষ শেষ করার পর এগুলো বন্ধ করে দেওয়া হবে। খবর ডেইলি সাবাহ’র।

এদিকে এমন একসময়ে এ খবর এলো, যখন সৌদির সঙ্গে তিক্ত সম্পর্ক দূর করতে প্রচেষ্টা চালাচ্ছিল আঙ্কারা। এরই মধ্যে তুরস্কের শিক্ষামন্ত্রীকে বিষয়টি চিঠির মাধ্যমে জানিয়েছে সৌদি সরকার।

তুরস্কের ওই স্কুলগুলোতে কমপক্ষে দুই হাজার ২৫৬ শিক্ষার্থী পড়াশোনা করত। তবে এ ব্যাপারে তুরস্কের সরকার কোনো মন্তব্য করেনি বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে।
সৌদিতে তুরস্কের ২৬ স্কুল রয়েছে। এর মধ্যে আটটি বন্ধ করে দেওয়া হচ্ছে।

২০১৮ সালে সৌদি আরবের ভিন্নমতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ডের পর থেকে এ দুই মুসলিম দেশের মধ্যে টানাপোড়েন শুরু হয়। সম্প্রতি তুরস্ক মধ্যপ্রাচ্য বিশেষ করে সৌদি আরব, আরব আমিরাত ও মিসরের সঙ্গে সম্পর্কোন্নয়নের চেষ্টা করে যাচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102