ads
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চট্টগ্রামে নামের ভুলে কারাবাস: ১৬ মাস পর মুক্ত হাছিনা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ মে, ২০২১
  • ৩২ বার পঠিত

মাদক মামলার এক আসামীর নামের সাথে মিলের কারণে আটক হয়ে চট্টগ্রাম কারাগারে বন্দি হাসিনা বেগম ১৬ মাস পর মুক্তি পেয়েছেন। বিকেলে তাকে মুক্তি দেয়া হয়। যেসব পুলিশ সদস্যের কারণে, বিনাদোষে তাকে কারাভোগ করতে হয়েছে, তাদের কঠোর শাস্তি দাবি করেন নিরাপরাধ এই নারী।

মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম কারাগার থেকে বেরিয়ে এসে ছেলেকে জড়িয়ে হাসিনা বেগমের আবেগঘন কান্না।

মামলার আসামী না হয়েও ১৬ মাস ধরে কারাবন্দী ছিলেন টেকনাফের চৌধুরীপাড়ার এই নারী। একই এলাকার হাসিনা আক্তার নামে এক নারী ছিলেন মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী। কিন্তু তাকে গ্রেপ্তারি না করে; পুলিশ ধরে নিয়ে আসে তিন সন্তানের জননী হাসিনা বেগমকে।

এরআগে, সকালে হাসিনাকে মুক্তির নির্দেশ দেন আদালত। তার বিষয়টি নিয়ে আইনী লড়াই চালাচ্ছিলেন আইনজীবী গোলাম মাওলা মুরাদ। জানান, হাসিনাকে গ্রেপ্তারের জন্য দায়ীদের শাস্তির জন্য দ্বারস্থ হবেন আদালতের।

সূত্র : চ্যানেল টোয়েন্টিফোর

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102