ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাবিতে শিক্ষক-ছাত্রলীগের ধাক্কাধাক্কি, শিক্ষকদের গুলি করে হত্যার হুমকি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ মে, ২০২১
  • ৩৮ বার পঠিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সিন্ডিকেট সভা নিয়ে শিক্ষক ও ছাত্রলীগের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। এ ঘটনায় শিক্ষকদের গুলি করে হত্যার হুমকি দেয় ছাত্রলীগের এক কর্মী।

মঙ্গলবার (৪ মে) ১০টার দিকে ভিসির বাসভবনের সামনে এ ঘটনা ঘটে। এ সময় রেজিস্ট্রার সিন্ডিকেট সভা স্থগিতের ঘোষণা দেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, আগামী বৃহস্পতিবার (৬ মে) মেয়াদ শেষ হচ্ছে বর্তমান উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান এর। মঙ্গলবার সকালে একটি সিন্ডিকেট সভার আহ্বান করা হয়। সভায় অবৈধভাবে নিয়োগ দেওয়া হবে এই আশঙ্কায় আগে থেকে সভা বন্ধের দাবিতে ভিসির বাসভবনের সামনে অবস্থানের ঘোষণা দেয় প্রগতিশীল শিক্ষক সমাজের ‘দুর্নীতি বিরোধী শিক্ষকবৃন্দ।

তারা সকাল সাড়ে ৯টায় অবস্থানের ঘোষণা দেয়। তবে তাদের আগেই উপাচার্যের বাসভবনের গেটে অবস্থান নেয় চাকরি-প্রত্যাশী ছাত্রলীগের বর্তমান ও সাবেক সদস্যরা। সকাল ১০টার দিকে আন্দোলনকারী শিক্ষকরা উপাচার্যের বাসভবনে ঢুকতে চাইলে ছাত্রলীগের নেতারা বাঁধা দেয়। শিক্ষকরা জোরপূর্বক প্রবেশের চেষ্টা করলে ছাত্রলীগের নেতারা শিক্ষকদের ধাক্কা দেয়। এ সময় আকাশ নামে ছাত্রলীগের বহিরাগত এক কর্মী শিক্ষকদের গুলি করে হত্যার হুমকি দেয়। আকাশের বাড়ি মেহেরচন্ডী এলাকায় বলে জানা যায়।

আন্দোলনকারী শিক্ষকদের প্রতিনিধি ও বাংলা বিভাগের অধ্যাপক সফিকুন্নবী সামাদী বলেন, আমরা উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছি। সাক্ষাৎ না হওয়া পর্যন্ত যাব না। তারা ভাড়াটিয়া নিয়ে এসেছে আমাদের আন্দোলন বন্ধ করতে।

তবে হুমকির বিষয়ে প্রক্টর অধ্যাপক লুৎফর রহমানের কাছে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান।

এদিকে সকাল সাড়ে ১০টার দিকে রেজিস্ট্রার অধ্যাপক আব্দুস সালাম গণমাধ্যমকে জানান শিক্ষকদের আন্দোলনের কারণে আজকের সিন্ডিকেট সভা স্থগিত করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102