ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

স্বামী ধান কাটতে গেছেন, দরজা ভেঙে গৃহবধূকে ধর্ষণ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ মে, ২০২১
  • ৩০ বার পঠিত

এক গৃহবধূকে অস্ত্রের মুখে জিম্মি করে পালাক্রমে ধর্ষণের অভিযোগ উঠেছে রাজশাহীর বাঘা উপজেলার কলিগ্রাম এলাকায়। সোমবার দিবাগত রাতে ঘটেছে এ ঘটনা। মঙ্গলবার (৪ মে) এ ঘটনায় সুরুজ মালিথা নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ ওই গৃহবধূ বাদী হয়ে তিনজনকে আসামি করে মামলা করেছেন।

বাঘা থানার ওসি নজরুল ইসলাম জানিয়েছেন, উপজেলার কলিগ্রাম এলাকার এক দিনমজুর ধানকাটা কাজের জন্য গত ২৯ এপ্রিল নাটোর চলে যায়। তার অনুপস্থিতিতে বাড়িতে একাই থাকতেন তার স্ত্রী। আর তার স্ত্রীর একাকীত্বের সুযোগে এলাকার ঝুন্টু মালিথা (৩৫), সুরুজ মালিথা (৩৬) ও রুজদার (৪২) একসঙ্গে সোমবার দিবাগত রাতে দিনমজুরের ঘরের টিনের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। শব্দ শুনে বাইরে বের হলে ধারালো হাসুয়া ও চাকুর মুখে জিম্মি করে গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ করেন তারা।

ওসি নজরুল ইসলাম জানিয়েছেন, ওই গৃহবধূ মামলা দায়েরর পর কলিগ্রাম এলাকা থেকে সুরুজ মালিথাকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি দু’জনকে গ্রেপ্তারের অভিযান চলছে। আর ওই গৃহবধূর স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102