ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শেরপুরে আম খাওয়ানোর কথা বলে শিশুকে ধর্ষণ, কিশোর গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ মে, ২০২১
  • ৩৪ বার পঠিত

শেরপুরের নালিতাবাড়ীতে শিশুকে আম খাওয়ানোর লোভ দেখিয়ে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে এক কিশোরের বিরুদ্ধে। ওই ঘটনায় কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৩ মে) দুপুরে উপজেলার যোগানিয়া ইউনিয়নের ঘোড়ামারা গ্রামে এ ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে গ্রেফতার ওই কিশোরকে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ ও মামলার বাদী শিশুর মা জানান, তার স্বামী ঢাকায় চা বিক্রি করেন। তিনি মেয়েকে নিয়ে নিজ বাড়ি ঘোড়ামারায় থাকেন।

রোববার তিনি অন্য এক বাড়িতে গিয়ে নিজেদের বোরো ধান শুকানোর কাজ করছিলেন। দুপুরের দিকে একই গ্রামের শ্রমিকের কিশোর ছেলে তার মেয়েকে আম খাওয়ানোর কথা বলে একটি মাছের প্রকল্পে নিয়ে যায়। সেখানে নিয়ে মেয়েকে ধর্ষণ করে। পরে রাতে তিনি নালিতাবাড়ী থানায় অভিযোগ দায়ের করলে থানা পুলিশ অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করে।

বিষয়টি নিশ্চিত করে থানার ওসি বছির আহমেদ বাদল জানান, কিশোরীকে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর তাকে ডাক্তারি পরীক্ষার জন্য শেরপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সেই সঙ্গে অভিযুক্ত কিশোরকে কিশোর আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102