ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:০০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সিলেটের জৈন্তাপুর সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে নিহত এক যুবক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ মে, ২০২১
  • ৩১ বার পঠিত

সিলেটের জৈন্তাপুর সীমান্তে খাসিয়ার গুলিতে নিহত হয়েছেন এক যুবক। ঝিঙ্গাবাড়ী গ্রামের জামাল মিয়ার পূত্র নিহত মকবুল আলী (২৮)।

স্থানীয় সূত্র জানায়, আজ মঙ্গলবার (৪ মে) সেহরীর পর পর ভারতের সান্ডাই বস্তিতে ভারতীয় মোবাইলের একটি চালান বাংলাদেশে নিয়ে আসতে এবং মটরশুটি নিয়ে ভারতে প্রবেশ করে চোরাকারবারী দলের সদস্যরা। ফেরার পথে অকস্মাৎ ভাবে খাসিয়ার গুলিতে কেন্দ্রী ঝিঙ্গাবাড়ী গ্রামের জামাল মিয়ার পূত্র মকবুল আলী নিহত হয়।

স্থানীয় জৈন্তাপুর উপজেলার মিনাটিলা ক্যাম্পের আওতাধীন ১২৮০-১২৮৪ এলাকা দিয়ে দীর্ঘ দিন হতে বিজিবির সোর্সম্যান মিজান রুবেল (২৯) ও শামীম আহমদ (৩৫) এর নির্দেশনায় ভারতে মটরশুটি, সুপারী স্বর্ণের বার সহ বিভিন্ন প্লাষ্ট্রিক সামগ্রী পাচার হচ্ছে। এসবের বিপরিতে কসমেটিক্স, ভারতীয় নিষিদ্ধ শেখ নাছির উদ্দিন বিড়ি, বিভিন্ন ব্যান্ডের সিগারেট, মদ ও ইয়াবা এবং গরু-মহিষ, মটর সাইকেল, শাড়ী ও মোবাইল সামগ্রী বাংলাদেশে নিয়ে আসা হয়।

সম্প্রতি ভারতের সীমান্ত বন্ধ থাকায় চোরাইপথে পণ্য আনা-নেওয়া করছে স্থানীয় বাংলাদেশীরা। ভারতীয় সান্ডাই বস্তির খাসিয়া লাইন বন্ধ থাকার কারনে চোর সন্দেহে গুলি ছুড়া হলে ঘটনাস্থলে মৃত্যু হয় বাংলাদেশী যুবকের। এরপর নিহত মকবুল আলীর অন্য সহযোগীরা তার লাশ ভারতের ভিতর হতে সীমান্তের জিরো লাইনে এনে রেখে চলে যায়। ৪৮ বিজিবির শ্রীপুর কোম্পানী কামান্ডার জানান, তারা এক যুবক নিহতের ঘটনা শুনতে পেরেছেন, কি কারনে ঘটেছে সে ব্যাপারে নিশ্চিত নন তারা।

এবিষয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর জানান, মৃত্যুর তথ্য পেয়েছেন, ঘটনার বিস্তারিত জানতে চেষ্টা করছেন তারা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102