ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভূমি কর্মকর্তাকে হুমকি : সেই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে থানায় জিডি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ মে, ২০২১
  • ৪১ বার পঠিত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মগটুলা ইউনিয়ন ভূমি কার্যালয়ের কাছারি বাড়ির জমিতে রাতারাতি দ্বিতল ভবন নির্মাণের কাজ করায় অভিযান চালিয়ে ভেঙে দেওয়া হয়। এতে ক্ষুব্ধ হয়ে দখলদার ব্যক্তি সাবেক ছাত্রলীগ নেতা হুমকি দেন স্থানীয় ভূমি কর্মকর্তাকে। বিষয়টি নিয়ে মঙ্গলবার দুপুরে ওই কর্মকর্তা নেতা শামীমের বিরুদ্ধে থানায় সাধারন ডায়েরী করেন।

জানা যায়, উপজেলার মগটুলা ইউনিয়নের মধুপুর বাজারে ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তার কার্যালয়। সরকারি ২একর ৪ শতাংশ জমিতে রয়েছে কার্যালয়টি। কাছারি বাড়ি নামে রেকর্ডভুক্ত হওয়া জমির পাশে অল্প পরিমাণে জমি কেনেন মো. শামীম সরকার নামে এক নেতা। তিনি এ ইউনিয়নের ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন। নিজের কেনা জমির পাশে ইউনিয়ন কাছারির জমি থাকায় সেখানে ভবন নির্মাণের কাজ শুরু করেন শামীম। কয়েক মাস আগে নিজের বাসার সেফটিক ট্যাংক স্থাপন করেন সরকারি জমিতে। ওই সময় তৎকালীন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিষয়টি নিয়ে নিষেধ করেন। ইতোমধ্যে ওই সহকারী কমিশনার (ভূমি)র’ বদলি হলে আবার নির্মাণ কাজ শুরু করে শামীম। এরই মাঝে গত শুক্রবার মধ্যরাতে আবার কাজ শুরু করলে খবর পেয়ে ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মো. আজিজুল হক কাজ বন্ধ রাখার কথা বলেন শামীমকে। কিন্তু শামীম তার কথা না শুনে রাতেই ভবন নির্মাণের কাজ করে ফেলে।

সরকারি জায়গায় অবৈধভাবে বহুতল ভবন নির্মাণ করায় সোমবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনামিকা নজরুল অভিযান চালিয়ে নির্মিত ভবনটির দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উচ্ছেদ করার অভিযান চলে। তারপরেও কিছু অংশ ভাঙার বাকি রয়েছে। এসময় নেতা শামীম ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আজিজুল হককে হুমকি দেয়। পরে তাৎক্ষণিক বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার সহ তার দপ্তরের কর্মকর্তাদের জানান।

ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. আজিজুল হক বলেন, ক্ষমতা দেখিয়ে কাছারির জমিতে জোরপূর্বক ভবন নির্মাণ করেছেন। লকডাউনে তিনি অফিসে না থাকার সুযোগে এই কাজ করা হয়েছে। এখন উচ্ছেদ করায় আমাকে দেখে নেওয়াসহ হত্যার হুমকি দেওয়া হয়েছে। এজন্য আমি আমার নিরাপত্তার জন্য থানায় একটি সাধারণ ডায়েরী করেছি।

ঈশ্বরের থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের মিয়া বলেন, ভূমি কর্মকর্তা বাদী হয়ে একটি সাধারণ ডায়েরী করেছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে, তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102