ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ধরা পড়লো এক বছর ধরে গৃহকর্মীকে ধর্ষণকারী পলাতক শিক্ষার্থী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ মে, ২০২১
  • ৩২ বার পঠিত

চাঁদপুরে শহরে এক বছর ধরে গৃহকর্মীকে ধর্ষণে অভিযোগ উঠা সেই পলাতক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আমজাদ মাহমুদ নিলয় (২১) কে আটক করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (৪ মে) তথ্য প্রযুক্তির সহায়তায় নিলয়কে ভোলা জেলার বোরহানউদ্দিন থানা এলাকায় থেকে আটক করে চাঁদপুর থানায় নিয়া আসা হয়।

এর আগে গেল ১ মে আসামি নিলয়ের মা শাহনাজ বেগমকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয় এবং এই সংক্রান্তে তাদের বিরুদ্ধে ভিকটিমের আবেদনের প্রেক্ষিতে চাঁদপুর সদর মডেল থানায় মামলা হয়। পরে শাহনাজ বেগমকে আদালতে সোপর্দ করা হয়।

মামলায় অভিযোগ করা হয়েছে, ওই বাসায় চার বছর ধরে কাজ করেন গৃহকর্মী তরুণী। মাজেদ ও শাহনাজ কর্মস্থলে চলে গেলে ছেলে নিলয় গৃহকর্মীকে একা পেয়ে এক বছর ধরে ধর্ষণ করেছেন। এ বিষয়ে মাজে-শাহনাজ কোনও ব্যবস্থা না নিয়ে উল্টো শারীরিক ও মানসিক নির্যাতনসহ বিভিন্ন ভয়ভীতি দেখিয়েছেন তরুণী গৃহকর্মীকে। নির্যাতন সহ্য করতে না পেরে গেল ৩০ এপ্রিল গৃহকর্মী সড়কে আত্মহত্যার চেষ্টা করেন। আশপাশের লোকজন তাকে রক্ষা করেন।

জেলার পুলিশ সুপার মো. মিলন মাহমুদ বলেন, বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে পুলিশ যায়। পুলিশ যাওয়ার আগেই নিলয় ও তার বাবা মাজেদ পালিয়ে যান। তবে তার মাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

পুলিশ সুপার বলেন, তরুণীর ডাক্তারি পরীক্ষা হয়েছে। প্রতিবেদন পেলে সবকিছু পরিষ্কার হয়ে যাবে।

সদর থানার ওসি আব্দুর রশিদ জানান, তিনজনের বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছে। শনিবার চাঁদপুর সদর হাসপাতালে তরুণীর ডাক্তারি পরীক্ষা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102