ads
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

করোনামুক্ত খালেদা, মেডিকেল বোর্ডের বৈঠক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ মে, ২০২১
  • ৪১ বার পঠিত

করোনামুক্ত হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বৃহস্পতিবার সকালে তার করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ আসে। মানবজমিনকে এ তথ্য জানিয়েছেন খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের এক চিকিৎসক। তিনি বলেন, ম্যাডামের করোনা টেস্টের ফল নেগেটিভ এসেছে। তবে তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। শ্বাসকষ্ট রয়েছে। ডায়াবেটিকসের মাত্রা ওঠা নামা করছে। তাকে অক্সিজেন দেয়া হয়েছে।

বৈঠকে মেডিকেল বোর্ড
এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সর্বশেষ পরিস্থিতি পর্যালোচনায় বৈঠকে বসেছে মেডিকেল বোর্ড। দেড়টার দিকে দশ সদস্যের মেডিকেল বোর্ড বৈঠকে বসে। এরআগে গতকাল এ বোর্ড উন্নত চিকিৎসায় সাবেক এই প্রধানমন্ত্রীকে বিদেশ নিতে সুপারিশ করে। চিকিৎসক সূত্রে জানা গেছে, এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার অক্সিজেন লাগছে। তার ডায়াবেটিস অনিয়ন্ত্রিত।

এভারকেয়ারে ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুপুরে হাসপাতালে গিয়ে দলীয় প্রধানের সর্বশেষ অবস্থা নিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। হাসপাতালে যাওয়ার আগে এক সংবাদ সম্মেলনে ফখরুল জানিয়েছিলেন, খালেদা জিয়ার মধ্যে করোনা সংক্রমণ পরবর্তী বিভিন্ন জটিলতা রয়েছে। মানবিক বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশ নেয়ার অনুমতি দিতেও সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102