ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

লালমনিরহাটে ট্রাকচাপায় নিহত ২

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৫ মে, ২০২১
  • ২৫ বার পঠিত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর এলাকায় ট্রাকচাপায় দুই ভ্যানযাত্রী নিহত হয়েছেন। এঘটনায় আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন।

বুধবার সকালে উপজেলার উফারমারা কল্লাটারী ব্রিজ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার বুড়িমারী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাসিন্দা আকবর আলী (৫৫) ও যাদু ইসলাম (৩৭)।
জানা যায়, সকাল সাড়ে ৭টার দিকে পাটগ্রাম থেকে বুড়িমারীগামী একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে ভ্যানে থাকা যাত্রীদের মধ্যে দুই জন ছিটকে পড়ে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। এতে ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। এঘটনায় আরও কয়েকজন গুরুতর আহত হয়েছেন। ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।

বুড়িমারী ইউনিয়নের ৯ নং ইউপি সদস্য মো. হাসনাদুল ইসলাম প্রধান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে স্থানীয়রা জব্দ করলেও চালক পালিয়ে গেছেন।

পাটগ্রাম থানার ওসি সুমন কুমার মহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাকচাপায় দুই জন নিহত হয়েছেন এবং আহত তিন জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102