ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সিলেটে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৫ মে, ২০২১
  • ২৯ বার পঠিত

সিলেটে পুকুরপাড়ে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ৬টার দিকে শাবানা বেগম (১৩) নামের ওই কিশোরীর লাশ উদ্ধার করা হয়। সে সিলেটের মোগলাবাজার থানাধীন রাঘবপুর গ্রামের সৈয়দ আলীর মেয়ে।

পুলিশ জানায়, মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে পার্শ্ববর্তী বাড়ি থেকে খাবার পানি আনতে যায় শাবানা। এরপর আর সে বাড়ি ফিরেনি। বুধবার সকাল ৬টার দিকে পার্শ্ববর্তী বাড়ির পুকুরপাড়ের একটি গাছে ঝুলন্ত অবস্থায় শাবানার লাশ দেখতে পান স্থানীয়রা। পরে খবর দেয়া হলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

মোগলাবাজার থানার ওসি মো. শামসুদ্দোহা জানান, সুরতহালের সময় তার শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102