ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ক্যাম্পাস না খুললে জুলাই থেকে ঢাবিতে অনলাইন পরীক্ষা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৫ মে, ২০২১
  • ২৪ বার পঠিত

করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতির উন্নতি না হলে চলতি বছরের জুলাই মাস থেকে অনলাইন পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কর্তৃপক্ষ।

বুধবার (৫ মে) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটির ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল জাগো নিউজকে এ তথ্য জানিয়েছেন।

ড. মাকসুদ কামাল বলেন, করোনা পরিস্থিতির যদি উন্নতি না হয় এবং আমরা যদি শিক্ষার্থীদের জুলাইয়ের আগে ক্যাম্পাসে ফিরিয়ে না আনতে পারি, তাহলে জুলাই মাস থেকে অনলাইনে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত ও প্রস্তুতি গ্রহণ করছি। সেই লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক অনুষদকে কীভাবে অনলাইন পরীক্ষা গ্রহণযোগ্য ও নিরাপদ করা যায় এবং পরীক্ষার প্রক্টরিয়াল বিধি কি হবে, এসব বিষয়ে একটি নীতিমালা তৈরি করে বিশ্ববিদ্যালয়ের কাছে জমা দেয়ার জন্য বলা হয়েছে।

উপ-উপাচার্য আরও বলেন, শিক্ষকদের এখন অনলাইনে ক্লাস নেয়ার অভিজ্ঞতা হয়েছে। এখন কীভাবে পরীক্ষা নেবেন, সে বিষয়েও তাদেরকে প্রশিক্ষণ দেয়া হবে। শিক্ষার্থীরাও কিভাবে পরীক্ষা দেবে, এ বিষয়ে পরিকল্পনা নেবে অনুষদগুলো।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102