ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিয়ের পিঁড়িতে বসছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্দা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৫ মে, ২০২১
  • ৪৩ বার পঠিত

সামনের গ্রীষ্মে বিয়ের পরিকল্পনা করেছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্দা আরডার্ন। তবে বিয়ের কোনো সুনির্দিষ্ট তারিখ প্রকাশ করেননি তিনি।

বুধবার (৫ মে) স্থানীয় গণমাধ্যমের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এমন খবর দিয়েছে।

কোস্ট রেডিওকে তিনি বলেন, সামনের গ্রীষ্মেই দীর্ঘদিনের সঙ্গী ক্লার্ক গেফোর্ডকে বিয়ের পরিকল্পনা করছেন। ২০১৯ সালে তাদের বাগদান হয়েছিল।

তিনি বলেন, আমরা দুজন অবশেষে বিয়ের একটি তারিখ পেয়েছি। ঘটা করে বিয়ে না করার ইঙ্গিতও দিয়েছেন তিনি।

৪০ বছর বয়সী আডার্ন বলেন, ব্রাইডাল পার্টি করার মতো বয়সের চেয়ে খানিকটা বেশি বয়স হয়ে গেছে বলেই মনে হয় আমার।

তার সঙ্গী গেফোর্ডের বয়স ৪৪। এ যুগলের দুই বছর বয়সী একটি মেয়েও আছে।

২০১৭ সালে আডার্ন প্রথমবার প্রধানমন্ত্রী হন। তিনিই দেশটির ইতিহাসে সবচেয়ে কম বয়সে এ পদে বসেন।

পরের বছরই তার কন্যা সন্তানের জন্ম হয়। আডার্নের আগে কেবল পাকিস্তানের প্রয়াত প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোই প্রধানমন্ত্রী থাকাকালে মা হয়েছিলেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102