ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কানাডায় শিশু ও তরুণদের জন্য টিকার অনুমোদন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ মে, ২০২১
  • ২৬ বার পঠিত

কানাডায় ১২ বছর কিংবা তার অধিক শিশু ও তরুণদের জন্য ফাইজার-বায়োএনটেকের তৈরি করোনাভাইরাসের টিকার অনুমোদন দেয়া হয়েছে। বিশ্বের প্রথম দেশ হিসেবে এই বয়সীদের জন্য করোনা টিকার অনুমোদন দিল দেশটি।

বুধবার (৫ মে) কানাডার ওষুধ নিয়ন্ত্রক কর্তৃপক্ষ ‘হেলথ কানাডা’ শিশু-তরুণদের জন্য ফাইজার-বায়োএনটেকের তৈরি কোভিড টিকার অনুমোদন দেওয়ার ঘোষণা দেয়। আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপির একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কানাডার হেলথ চিফ মেডিকেল অ্যাডভাইজার সুপ্রিয়া শার্মা এক সংবাদ সম্মেলনে বলেন, ‘করোনা সংক্রমণ থেকে শিশুদের সুরক্ষা দিতে কানাডায় এটিই প্রথম টিকা। মহামারির বিরুদ্ধে লড়াইয়ে কানাডার জন্য এটি একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসবে দেখছি আমরা।’

তিনি আরও বলেন, ক্লিনিক্যাল ট্রায়ালের প্রাপ্ত তথ্য-উপাত্ত অনুযায়ী প্রাপ্তবয়স্কদের মতো এই টিকা শিশু-তরুণদের করোনার সংক্রমণ থেকে রক্ষা করতে পারে। এ ছাড়া উল্লিখিত বয়সীদের জন্য এই টিকাটি নিরাপদ বলে ক্লিনিক্যাল ট্রায়ালে প্রমাণ পাওয়া গেছে।

এদিকে ফাইজারের আবেদনের পরিপ্রেক্ষিতে ১২ বছর বয়সীদের টিকা দেওয়ার বিষয়টি মূল্যায়ন করে দেখছে যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)। এ বিষয়ে দ্রুত অনুমোদন চলে আসতে পারে বলে জানা গেছে।

প্রতিষ্ঠানটি দাবি করেছে ফাইজারের উদ্ভাবিত করোনার টিকা শিশুদের ক্ষেত্রে শতভাগ কার্যকর। তারা আরও দাবি করেছে যে ১২ থেকে ১৫ বছর বয়সী শিশুদের শরীরে এই টিকা ভালো সহনীয় হবে।

অন্যদিকে বায়োএনটেকের সিইও উগুর শাহিন বলেন, ‘আমরা সবাই স্বাভাবিক জীবনের অপেক্ষায় রয়েছি। আমাদের শিশুর জন্যও এটা আরও বেশি সত্য। সাম্প্রতিক পরীক্ষায় শিশুদের ওপরও করোনার টিকার কার্যকারিতা প্রমাণ হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102