ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ট্রাকচাপায় শাবি শিক্ষার্থী নিহত, বিক্ষোভ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ মে, ২০২১
  • ২৯ বার পঠিত

সিলেট নগরীর সুবিদবাজারে ট্রাকচাপায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাব্বির আহমদের প্রাণহানির ঘটনায় সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করেছিলেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা।

বুধবার (৫ মে) রাত সাড়ে ১১টার দিকে শাবি শিক্ষার্থীরা ভার্সিটি গেটের সামনে সড়ক অবরোধ করে প্রতিবাদ ও বিক্ষোভ শুরু করেন।

তবে পুলিশ কর্মকর্তা এবং শাবিপ্রবির ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক জহির উদ্দিন আহমদের আশ্বাসের ভিত্তিতে বুধবার দিবাগত (৬ মে) রাত সাড়ে ১২টার দিকে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।
এর আগে বুধবার রাত সাড়ে ১১টার দিকে শাবি শিক্ষার্থীরা টায়ারে আগুন ধরিয়ে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করেন। প্রতিবাদকালে শিক্ষার্থীরা ঘাতক ট্রাক চালকের ফাঁসি এবং বিভিন্ন সময় সিলেট-সুনামগঞ্জ সড়কে বেপরোয় ট্রাকের ধাক্কায় শাবি শিক্ষার্থীসহ পথচারীদের মৃত্যুর জন্য দায়ীদের শাস্তি দাবি করেন। এছাড়াও সিলেট-সুনামগঞ্জ সড়কে ট্রাক চলাচল বন্ধের দাবি জানান শিক্ষার্থীরা।

ঘণ্টাখানেক সময় অবরোধের ফলে সিলেট-সুনামগঞ্জ সড়কে শত শত গাড়ি আটকা পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে শাবি গেটে উপস্থিত হন সিলেট মহানগর পুলিশের (এসএমপি) ডিসি (উত্তর) আজবাহার আলী শেখ ও শাবিপ্রবির ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক জহির উদ্দিন আহমদ। তাদের দেয়া সুষ্ঠু বিচার এবং শিক্ষার্থীদের দাবি পূরণের আশ্বাসের ভিত্তিতে রাত সাড়ে ১২টার দিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।

এর আগে বুধবার (৫ মে) রাত ৯টার দিকে নগরীর সুবিদবাজার পয়েন্টে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাব্বির আহমদের মৃত্যু হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102