ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দেশে ফিরে গেলেন ৮ ইংলিশ ক্রিকেটার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ মে, ২০২১
  • ৩৮ বার পঠিত

করোনায় নাকাল ভারত। এর প্রভাব পড়েছে চলমান আইপিএল আয়োজনেও। করোনা আক্রান্ত হয়েছেন বেশ কয়েকজন ক্রিকেটার এবং স্টাফ। যার ফলে অনির্দিষ্টকালের জন্য টুর্নামেন্ট বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। এমন অবস্থায় দেশে ফেরা নিয়েও বিপাকে পড়েন বিদেশি ক্রিকেটাররা। তবে সব উপেক্ষা করে ইংল্যান্ডে ফিরে গেছেন দেশটির ৮ ক্রিকেটার।

অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা শিগগিরই দেশে ফিরতে পারছেন না। সেদিক থেকে ইংল্যান্ডের ৮ ক্রিকেটারকে অনেকটাই ভাগ্যবানই বলা যায়।

আইপিএলের এবারের আসরে ইংল্যান্ডের মোট ১১ ক্রিকেটার অংশগ্রহণ করেছেন। কিন্তু দেশে ফিরেছেন মাত্র ৮ জন। ‌এরা হলেন-জস বাটলার, জনি বেয়ারস্টো, স্যাম কারান, টম কারান, স্যাম বিলিংস, ক্রিস ওকস, মইন আলী এবং জেসন রয়।

ভারতে থেকে যাওয়া বাকি তিন ক্রিকেটার হলেন-ইয়ন মরগান, ডেভিড মালান এবং ক্রিস জর্ডান। ধারণা করা হচ্ছে দু-একদিনের মধ্যে তারাও দেশে ফিরে যাবেন।

এদিকে, দেশে ফিরলেও নিজেদের কাউন্টি দলগুলোর সঙ্গে যোগ দিতে পারছেন না ইংল্যান্ডের ক্রিকেটাররা। দেশটির সরকারের নিয়ম অনুযায়ী, কেউ ভারত থেকে ফিরলে অন্তত ১০ দিনের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে। এ ছাড়া কোয়ারেন্টিন থাকা অবস্থায় দুবার করোনা পরীক্ষা করা হবে। তাতে নেগেটিভ এলেই কোয়ারেন্টিন থেকে বের হতে পারবেন ক্রিকেটাররা।

ইংল্যান্ড ছাড়াও নিউজিল্যান্ডের ১৭ ক্রিকেটার এবং কোচিং স্টাফরাও ফিরে যাচ্ছেন। তবে তারা ভাগ হয়েছেন দুই অংশে। এদিকে, দেশে পৌঁছে গেছেন দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফরা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102