ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কোভিড টিকার মেধাস্বত্ত্ব ছাড় দিতে রাজি যুক্তরাষ্ট্র

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ মে, ২০২১
  • ২৮ বার পঠিত

অবশেষে করোনা ভ্যাকসিনের মেধাস্বত্ব ছাড় দেয়ার প্রস্তাবে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র। ডেমোক্র্যাট আইনপ্রণেতা ও শতাধিক দেশের লাগাতার চাপের কাছে নতি স্বীকার করে বুধবার প্রেসিডেন্ট জো বাইডেন এ সিদ্ধান্ত নেন।

বাইডেন জানিয়েছেন, মহামারি অবসানের লক্ষ্যে, বিশ্ব বাণিজ্য সংস্থার কাছে সাময়িকভাবে কোভিড টিকার মেধাস্বত্ব উন্মুক্ত করে দেয়ার যে প্রস্তাব দেওয়া হয়েছে, তাতে সমর্থন করবে যুক্তরাষ্ট্র।

বিশ্বজুড়ে টিকার উৎপাদন বাড়াতে আগেই ভারত ও দক্ষিণ আফ্রিকা মেধাস্বত্ত্ব ছাড়ের এই উদ্যোগের প্রস্তাব করেছিল। যাতে সমর্থন করেছে কয়েক ডজন দেশ। টিকার মেধাস্বত্বের অধিকার প্রত্যাহারের সমর্থন করে চিঠি লিখেছিলেন ১১০ ডেমোক্র্যাট আইনপ্রণেতা।

অন্যদিকে, মেধাস্বত্বের অধিকার তুলে নেওয়ার বিরোধিতা করেন বিরোধী রিপাবলিকানেরা। বিরোধিতা এসেছিল শীর্ষ মার্কিন ওষুধ প্রস্তুতকারক সংস্থা ও মার্কিন চেম্বার্স অব কমার্সের দিক থেকেও।

এরআগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এ প্রস্তাবের বিপক্ষে ছিলেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102