ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

অবশেষে স্পেসএক্সের রকেটের সফল উৎক্ষেপণ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ মে, ২০২১
  • ৩৩ বার পঠিত

ইলন মাস্কের স্পেসএক্সের পরীক্ষা অবশেষে সফল। টেক্সাসের বেস থেকে স্টারশিপের প্রটোটাইপের পরীক্ষা সফল হয়। পরপর চারবার ব্যর্থতার মুখ দেখার পর সাফল্য এল। এর আগে চারবারই রকেটে আগুন লেগে যায়।

লঞ্চ কম্যান্ডার ঘোষণা করেছেন, স্টারবেস ফ্লাইট কন্ট্রোল জানিয়েছে, স্টারশিপ ল্যান্ড করেছে। স্টারশিপের স্টেইনলেস স্টিলের রকেট এসএন১৫ গালফ অব মেক্সিকোর ১০ কিলোমিটার উপরে উঠে তারপর ফিরে এসে ল্যান্ড করে। ছয় মিনিটের এই উড্ডয়ন সফল।

তবে ল্যান্ডিংয়ের পর বেস-এ ছোট আগুন ধরেছিল। তবে স্পেসএক্সের ব্যাখ্যা এটা একেবারেই কোনো অস্বাভাবিক বিষয় নয়। মিথেন ফুয়েলকে জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে। সেখানে এটা হতে পারে। ইঞ্জিনিয়াররা বিষয়টি খতিয়ে দেখছেন। তবে আগুন সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রণে আনা হয়।
স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক টুইট করে বলেছেন, স্টারশিপের ল্যান্ডিং স্বাভাবিক ছিল।

গত মাসে নাসা স্পেসএক্সের সঙ্গে ৩০০ কোটি ডলারের চুক্তি করেছে। তারা স্পেসএক্সের স্টারশিপ করে চাঁদে মহাকাশচারীদের পাঠাবে।

মাস্ক চাইছেন, সৌরমণ্ডলের বিভিন্ন গ্রহে যাওয়ার জন্য সুপার হেভি রকেটে করে স্টারশিপকে পাঠাতে। সেই রকেট আবার ব্যবহার করা যাবে। তিনি চাঁদে ও মঙ্গলে মানুষও পাঠাতে চান। মঙ্গলে কলোনি তৈরি করতে চান। চাঁদে একটি লুনার স্টেশনও তৈরি করবেন তিনি। সূত্র: ডয়েচে ভেলে

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102