ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

করোনামুক্ত অভিনেত্রী দিতিপ্রিয়া

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ মে, ২০২১
  • ৩৩ বার পঠিত

‘রাণী রাসমণি’ সিরিয়ালের ‘রানি মা’ দিতিপ্রিয়া। গত বুধবার (২৮ এপ্রিল) তার করোনায় আক্রান্ত হওয়ার খবর ছড়িয়ে পড়েছিল। সপরিবারে করোনায় আক্রান্ত হয়েছিলেন এ অভিনেত্রী। যদিও বিষয়টি নিয়ে পরিষ্কার কিছু বলেননি তিনি।

আনন্দবাজার ডিজিটাল সূত্রে জানা গেছে, সুস্থ হয়েছেন দিতিপ্রিয়া। এরই মধ্যে তিনি একটি ভিডিও শুটে অংশ নিয়েছেন। টানা বিশ্রাম নিয়ে আরও সতেজ, আরও সুন্দর হয়ে উঠেছেন দিতিপ্রিয়া।

ফটোশুটে নীল পোশাকে পরেছিলেন এ অভিনেত্রী। কানে ঝকঝকে দুল, ছোট চুলের সঙ্গে হালকা মেকআপ, সবমিলিয়ে অন্যরকম লাগছিল তাকে। ফটোশুটের ভিডিও নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন দিতিপ্রিয়া। সেখানে তার রূপের প্রশংসা করেছেন অনেকে। কেউ কেউ জানতে চেয়েছেন, তিনি কেমন আছেন?

জানা গেছে, বাবার কাছ থেকে করোনায় আক্রান্ত হয়েছিলেন দিতিপ্রিয়া। তবে উপসর্গহীন হওয়ায় প্রথমে কেউ বুঝতেই পারেনি। বাবার পর আক্রান্ত হয়েছেন দিতিপ্রিয়ার মা। ২ দিন জ্বরে ভুগেছিলেন তিনি।

২ দিন খুশখুশে কাশি আর মাথাব্যথা ছিল দিতিপ্রিয়ার। হঠাৎ স্বাদ-গন্ধহীন হয়ে পড়েন তিনি। অস্বস্তিতেও ভুগেছিলেন কয়েকদিন। পরে চিকিৎসকের পরামর্শে নিজেকে ঘরবন্দি করেন দিতিপ্রিয়া।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102