করোনা আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর আবেদন পেয়েছে আইন মন্ত্রণালয়। চলছে যাচাইবাছাই।
বুধবার (৫ মে) রাতে, বিদেশে পাঠানোর লিখিত আবেদন নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বাসায় যান, খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার। বিষয়ে সরকার ইতিবাচক বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এবিষয়ে আজই সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে।
এদিকে, মানবিক বিবেচনায় খালেদা জিয়াকে চিকিৎসার জন্য অনুমোদন দিবে বলে আশা করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন আছেন বিএনপি চেয়ারপারসন।