ads
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

খননকৃত নৌপথ প্রতি বছর ড্রেজিং করার আহ্বান প্রধানমন্ত্রীর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ মে, ২০২১
  • ৩০ বার পঠিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দেশের নৌপথকে আরো কার্যকরী করতে ২০২৪-২৫ সাল নাগাদ ১০ হাজার কিলোমিটার নদী খনন করা হবে। সেই সাথে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান, খননকৃত নৌপথ প্রতি বছর ড্রেজিং করার। বৃহস্পতিবার (৬ মে) সকালে ভিডিও কনফারেন্সে নৌ পরিবহন মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থার অবকাঠামো ও জলযানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা জানান।

বৃহস্পতিবার (৬ মে) নৌ পরিবহন মন্ত্রনালয়ের বিভিন্ন সংস্থার অবকাঠামো ও জলযানের উদ্বোধনে গণভবন থেকে এতে ভার্চুয়ালি যোগ দেন সরকারপ্রধান শেখ হাসিনা। বক্তব্যে প্রধানমন্ত্রী নতুন নৌপথ খননে সরকারের পরিকল্পনা তুলে ধরেন। সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান, প্রতি বছর নিয়মিত ড্রেজিং করার।

শেখ হাসিনা বলেন, যাত্রীবাহী নৌযান পরিচালনাকারীদের যাত্রীদের সুরক্ষার বিষয়টি নিশ্চিত করতে হবে। সেই সাথে সজাগ থাকতে হবে যাত্রীদেরও। পরে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী পায়রা বন্দরে ভূমি অধিগ্রহনের ফলে ক্ষতিগ্রস্থদের বাড়ি হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন।

করোনার সংক্রমন রুখতে যে যেখানে আছেন, সেখানেই ইদ উদযাপনের আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102