ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সোহরাওয়ার্দী উদ্যানে কাটা হচ্ছে অর্ধশতাব্দীর পুরানো গাছ, উদ্বিগ্ন নগরবাসী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ মে, ২০২১
  • ৩২ বার পঠিত

ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে রেস্তোরাঁ, হাঁটার পথ নির্মাণ এবং সৌন্দর্য বাড়ানোর কাজে গণপূর্ত বিভাগের নির্দেশে কেটে ফেলা হচ্ছে ৫০ বছরেরও বেশি পুরানো সব গাছ। ইতিমধ্যেই বেশকিছু বড় ও পুরনো গাছ কাটা হয়েছে।

জানা গেছে, সোহরাওয়ার্দী উদ্যানের সবগুলো প্রবেশপথসহ বিভিন্ন স্থানে অন্তত ৭টি রেস্টুরেন্ট স্থাপন করার কাজ শুরু করেছে গণপূর্ত বিভাগ। তাদের দাবি, নিয়ম মেনেই গাছগুলো কাটা হচ্ছে।

রাজধানীর ফুসফুস হিসেবে পরিচিত সোহরাওয়ার্দী উদ্যানের গাছ কাটা নিয়ে এরই মধ্যে নানান প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। স্থাপনা শিল্পকর্ম নির্মাণ করে গাছ কাটার প্রতিবাদ জানিয়েছে চারুকলার একদল শিক্ষার্থী। এছাড়াও উদ্যানে অযথা রেস্তোরাঁ নির্মাণ ও নির্বিচারে গাছ নিধন বন্ধ করার দাবি জানিয়েছেন বিভিন্ন সংগঠন ও নগরবাসী।

বুধবার (৬ মে) বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানের টিএসসি সংলগ্ন গেটে গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ‘নোঙর বাংলাদেশ’, ‘স্বাধীনতা উদ্যান সাংস্কৃতিক জোট’, ‘গ্রিন প্যানেট’ নামে তিনটি সংগঠন।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘সোহরাওয়ার্দী উদ্যানে খাবারের দোকান বানানোর নামে প্রকৃতি হত্যার ব্যবস্থা করা হয়েছে। এরমধ্য দিয়ে করপোরেট সংস্কৃতির বিকাশ ঘটছে। যার মূলে রয়েছে লুটপাটের অশুভ উদ্দেশ্য। যেখানে পৃথিবীর অন্যান্য দেশে প্রকৃতি বাঁচিয়ে রেখে অবকাঠামো নির্মাণ করা হয়, সেখানে আমাদের দেশে গাছ কেটে হাঁটার পথ, খাবারের দোকান বানানো হচ্ছে। একটু চেষ্টা করলেই গাছগুলো বাঁচানো যেত।

অবিলম্বে এই প্রকৃতি হত্যার আয়োজন বাতিলের দাবি জানান তারা। মানববন্ধনে বনফুল নামের একটি সাংস্কৃতিক সংগঠন পরিবেশ রক্ষায় সচেতনতামূলক গান পরিবেশন করে।

এদিকে মঙ্গলবার (৪ মে) উদ্যানটির বর্তমান পরিস্থিতি নিয়ে এক অনলাইন আলোচনা সভায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অযথা রেস্টুরেন্ট নির্মাণ ও নির্বিচারে গাছ নিধন বন্ধ করাসহ ৬ দফা সুপারিশ জানিয়েছে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা)।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102