ads
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সরকার খালেদা জিয়াকে বিদেশ যেতে অনুমতি দেবে, আশা ফখরুলের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ মে, ২০২১
  • ৪৩ বার পঠিত

সরকার মানবিক কারণে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসা দিতে বিদেশে নেওয়ার অনুমতি দেবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (৬ মে) দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।

তিনি বলেন, চিকিৎসার জন্য খালেদা জিয়ার বিদেশ যাওয়া সরকারের সদিচ্ছার ওপর নির্ভর করছে। উন্নত চিকিৎসার জন্য পরিবার চায় তাকে বিদেশ নিতে। এজন্য সরকারের ইতিবাচক সাড়া পাওয়া যাবে বলে আশা করছি।

মির্জা ফখরুল বলেন, করোনা পরবর্তী যেসব জটিলতা হয়, তা কিন্তু মাঝে মাঝে বিভিন্ন দিকে টার্ণ নেয়। উনার (বেগম খালেদা জিয়া) যে বয়স, উনার যে বিভিন্ন রোগ আছে, এর আগে উনি যে প্রায় তিন বছর কারাগারে ছিলেন, এখনো তিনি অন্তরীণই আছেন।

তিনি বলেন, এ কারণেই আমাদের দেশের প্রায় বেশির ভাগ মানুষের আকাঙ্ক্ষা আছে তার চিকিৎসাটা উন্নত কোনো হাসপাতালে হওয়া উচিত। বাংলাদেশে উন্নত হাসপাতালেই তিনি চিকিৎসা নিচ্ছেন। বিদেশে আরও উন্নত হাসপাতালে চিকিৎসা নেয়া সম্ভব হলে ভালো হয়।

তিনি আরও বলেন, আপনারা জানেন যে, গতকাল তার পরিবার থেকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য যে অনুমতি দরকার, সেই অনুমতি চাওয়া হয়েছে। আমরা আশা করি, সরকার মানবিক কারণে তার বিদেশে চিকিৎসার ব্যবস্থা করবেন এবং বেগম জিয়ার সুচিকিৎসার ব্যবস্থা করবেন।

বুধবার (৫ মে) রাতে খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসা পাঠাতে অনুমতি চেয়ে তার ছোট ভাই শামীম ইস্কান্দার লিখিত আবেদনপত্র স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে পৌঁছিয়ে দেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102