ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বগুড়া রানার প্লাজায় রিয়েলমি কাস্টমার কেয়ারের উদ্বোধন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ মে, ২০২১
  • ৩৭ বার পঠিত

বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ায় বুধবার সন্ধ্যায় শহরের রানার প্লাজার ৫ম তলায় আন্তর্জাতিক মোবাইল ব্র্যান্ড রিয়েলমি’র কাস্টমার কেয়ারের উদ্বোধন করা হয়েছে।

স্বাস্থ্যবিধি মেনে স্বল্পপরিসরে কেক কর্তনের মাধ্যমে এই কেয়ার সেন্টারের উদ্বোধন করেন জার্নালবিডি২৪.কম এর প্রকাশক ও ব্যবসায়ী নেতা পরিমল প্রসাদ রাজ এবং রিয়েলমি বাংলাদেশ এর আফটার সেলস্ ম্যানেজার সিমন। এসময় উপস্থিত ছিলেন রিয়েলমি বগুড়ার জেলা ডিস্ট্রিবিউটর এবং জেলা মোবাইল ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক শেখর রায়, রিয়েলমি’র এরিয়া সেলস্ ম্যানেজার সাইফি হাসান, টেরিটরি সেলস্ ম্যানেজার মাহমুদুল হাসান জন, সমাজসেবক শ্যামল দাস, গণমাধ্যমকর্মী ও যুব সংগঠক সঞ্জু রায়, রিয়েলমি সার্ভিস সেন্টারের ইঞ্জিনিয়ার রেদওয়ান মাহমুদ ও হাবিবুল হক, মোবাইল ব্যবসায়ী আবু সাঈদ, বিকি, বিশ্বনাথ কুন্ডু, ফজলে রাব্বী প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে রিয়েলমি কর্তৃপক্ষরা বলেন, যুগের সাথে তাল মিলিয়ে স্বল্প মূল্যে বেশি ফিচারের সুযোগ সুবিধা নিয়ে রিয়েলমি মোবাইল বগুড়াসহ উত্তরবঙ্গের সকলস্থানে ইতিবাচক সাড়া ফেলেছে। বর্তমানে বাজারে থাকা রিয়েলমি ফোনের সবকয়টি ব্র্যান্ডের ব্যাপক চাহিদা রয়েছে ক্রেতাদের মাঝে। বিক্রয়ের পাশাপাশি রিয়েলমি ফোন ব্যবহারকারীদের যেকোন সমস্যা দ্রুততম সময়ে সমাধানের লক্ষ্যে এই কাস্টমার কেয়ারের যাত্রা শুরু করা হলো।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102